চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অনুদান’ পেলে আলজেরিয়ায় দল পাঠাবে বাফুফে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০১ অপরাহ্ণ ৩০, জুন ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

জুলাইয়ে আলজেরিয়ায় ২০ জাতির ফুটবল টুর্নামেন্ট আয়োজন করবে আফ্রিকা উইং। সেই অনূর্ধ্ব-১৩ আসরে আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। দল পাঠাতে চাচ্ছে বাফুফেও, সমস্যা খরচে! যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে চাওয়া অর্থ সহায়তা মিললেই কেবল উড়াল দেবে লাল-সবুজের দলটি।

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানিয়েছেন, শেষ ডেভেলপমেন্ট কমিটির মিটিংয়ে আসরটিতে খেলা নিয়ে আলোচনা করেছে বাফুফে। ৮-১০ দিনের প্রতিযোগিতায় অংশ নিতে আর্থিক সহায়তা চেয়ে ইতিমধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে চিঠিও পাঠিয়েছে ফেডারেশন।

‘তিন-চারদিন পূর্বে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আফ্রিকা উইংয়ের পক্ষ থেকে বাফুফের সঙ্গে যোগাযোগ করা হয়। আফ্রিকা মহাদেশের আলজেরিয়াতে তারা একটি ২০ জাতির অনূর্ধ্ব-১৩ টুর্নামেন্ট আয়োজন করতে চাচ্ছে। সেখানে বাংলাদেশ অনূর্ধ্ব-১৩ দলকে আমন্ত্রণ জানিয়েছে।’ বলেছেন বাফুফে সাধারণ সম্পাদক।

‘বিভিন্ন জায়গায় যাওয়া-আসার ক্ষেত্রে কোভিড বা কোভিড পরবর্তী বর্তমান সময়ে এয়ারলাইন্স বা এসব বিষয়ে ভাড়া বেশি। স্বাভাবিক সময়ে যে ভাড়া ছিল নানা কারণে এখন তা বেড়ে গেছে। সেখানে এক একজনের পেছনে অন্তত দুই লক্ষ থেকে দুই লক্ষ ১০ হাজারের মতো খরচ হবে। আমরা সেটি লিখিতভাবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছি।’

‘বাফুফে অনূর্ধ্ব-১৩ ফুটবল দল আলজেরিয়া যেতে ইচ্ছুক’ —চিঠিতে বিষয়টি জানিয়ে দিয়েছে ফেডারেশন। শেষে যদি-কিন্তুর প্রশ্ন গিয়ে ঠেকেছে টাকার অঙ্কে। ক্রীড়া মন্ত্রণালয় ও প্রয়োজনীয় বাজেট দেয় বা অর্থ সহায়তা করে তাহলেই কেবল টুর্নামেন্টটি খেলতে দল পাঠাবে বাফুফে।

টুর্নামেন্ট শুরু হতে এক মাসেরও কম সময় বাকি। ২৪ জুলাই থেকে আসর মাঠে গড়ানোর কথা। এমন মুহূর্তে বাফুফে অপেক্ষায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের সবুজ সংকেতের। আর্থিক সহায়তা আসবে কিনা তা নিশ্চিত হতে সপ্তাহখানেক অপেক্ষা করতে হচ্ছে।

Reneta

আবু নাঈম সোহাগ বলেছেন, ‘পজিটিভ বা নেগেটিভ— যে প্রতিক্রিয়াই আসুক না কেনো, আগামী সপ্তাহের মধ্যে একটা ফিডব্যাক পাবো। আর্থিক সহায়তা পেলে আমরা ২০ জাতির টুর্নামেন্টে অংশগ্রহণ করব।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আলজেরিয়াবাফুফেযুব ও ক্রীড়া মন্ত্রণালয়লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এনসিপি-বিএনপি উত্তেজনায় চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ ঘোষণা

মে ১৮, ২০২৬

আনচেলত্তির ডাক মিলবে, নাকি ব্রাজিলের ‘সমর্থক’ হয়ে থাকবেন নেইমার?

মে ১৮, ২০২৬

ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই: সিইসি

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মৃত্যুতে মেডিকেল ও ডেন্টাল কলেজের সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল নের্তৃবৃন্দের শোক

মে ১৮, ২০২৬

৭ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT