চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম বাংলাদেশি হিসেবে তামিমের ৮ হাজার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৩ অপরাহ্ণ ০৫, আগস্ট ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডেতে ৮ হাজার রানের ক্লাবে ঢুকে পড়েছেন তামিম ইকবাল। প্রয়োজন ছিল ৫৭ রান, হারারেতে নেমে রেকর্ড গড়তে খুব বেশি সময় নেননি। টাইগারদের ওয়ানডে অধিনায়ক জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ারের ৫৪তম ফিফটি তোলার দিনে ছুঁয়েছেন এই কীর্তি।

শুক্রবার হারারে স্পোর্টস ক্লাবে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে লিটনকে নিয়ে ১১৯ রান তোলার পথে তামিম খেলেছেন ৬২ রানের ইনিংস। পথে ছুঁয়ে ফেলেন আট হাজারি ক্লাব। ২০০৭-২২ সালের মাঝে এই মাইলফলক ছুঁলেন টাইগার ওপেনার।

ক্যারিয়ারে ২২৯ ম্যাচে ২২৭ ইনিংসে ৮,০০৫ রান এখন তামিম। ৭৮.৫৫ স্ট্রাইকরেটে এসময় ৩৭.০৬ গড়ে রান করেছেন। পেয়েছেন ১৪টি শতক ও ৫৪টি অর্ধশতক। মাইলফলক ছুঁতে তামিম খেলেছেন ৮৭৭টি চারের মার, আছে ১০০টি ছক্কা।

৫০ ওভারের ক্রিকেটে এই কীর্তি আছে আরও ৩২ জন ব্যাটারের। ওপেনার হিসেবে নবম আট হাজারি তামিম। বাংলাদেশের হয়ে চার হাজার থেকে শুরু করে আট হাজার পর্যন্ত সবার আগে কীর্তিগুলো ছোঁয়া ব্যাটার তামিম।

রান সংগ্রহে বাংলাদেশের অন্য ব্যাটারদের মধ্যে দুইয়ে থাকা সাকিব আল হাসান আছেন তামিমের বেশ পেছনে। দেশসেরা অলরাউন্ডার করেছেন ৬,৭৫৫ রান। তিনে মুশফিকুর রহিম (৬৬৯৭), চারে মাহমুদউল্লাহ রিয়াদ আছেন ৪,৬২৯ রান নিয়ে।

মাইলফলক ছোঁয়ার দিনে তামিমের ব্যাটে দারুণ শুরু পেয়ে যায় বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৩১ ওভার শেষে ১৫৩ রান। একমাত্র ব্যাটার হিসেবে তামিম ফেরার পর দারুণ জুটি গড়ে এগোচ্ছেন লিটন-এনামুল। ৮১ বলে ৬৭ রানে ক্রিজে লিটন। ১৭ বলে ১৩ রান করে সঙ্গ দিচ্ছেন বিজয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিম্বাবুয়েতামিমবাংলাদেশলিটনলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

মাস্তুল: নদীর বুকে শ্রেণির মানচিত্র

জুলাই ১৭, ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

জুলাই ১৭, ২০২৬

ফাইনালে বিরতি ৩০ মিনিট, খেলোয়াড়দের চোটের বড় ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা

জুলাই ১৭, ২০২৬

২৪ বছরে ‘তৃতীয় মাত্রা’, দর্শক-অতিথিদের কৃতিত্ব দিলেন জিল্লুর রহমান

জুলাই ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

শনিবার খুলতে পারে কাপ্তাই বাঁধের ১৬ স্পিলওয়ে গেট

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT