চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমদিনে তিনশো পেরিয়ে লঙ্কানরা, হাতে ৬ উইকেট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৭ অপরাহ্ণ ৩০, মার্চ ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

সিলেট টেস্টে বড় জয়ের পর চট্টগ্রাম টেস্টের প্রথমদিনেও ব্যাট হাতে নির্ভার শ্রীলঙ্কা। দিমুথ করুণারত্নে ও কুশল মেন্ডিসের অনবদ্য ব্যাটিংয়ে তিনশো রান পার করেছে লঙ্কান দল। দ্বিতীয় দিনে আরও ৬ উইকেট হাতে রেখে ব্যাটে নামবে তারা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষটিতে টসে জিতে আগে ব্যাটে নামে লঙ্কানরা। প্রথম দিনে শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ৩১৪ রান। দিনেশ চান্দিমাল ৩৪ রানে এবং ধনঞ্জয়া ডি সিলভা ১৫ রানে দ্বিতীয় দিন ব্যাটে নামবেন।

দিনের শুরুতেই উইকেট তুলে নেয়ার সুযোগ এসেছিল টাইগারদের সামনে। কিন্তু কাজে লাগাতে পারেনি। ইনিংসের ষষ্ঠ ওভারে হাসান মাহমুদের অফ স্টাম্পের বাইরে লেংথ ডেলিভারি নিশান মাদুশকার ব্যাটের বাইরের কানায় লেগে সহজ ক্যাচ ওঠে দ্বিতীয় স্লিপে। কিন্তু হাতে জমাতে পারেননি মাহমুদুল হাসান জয়। ৯ রানে জীবন পেয়ে ফিফটি তুলে নেন সহজেই।

শতরানের খুব কাছে গিয়ে ভাঙে শ্রীলঙ্কার ওপেনিং জুটি। দ্বিতীয় সেশনের শুরুতেই হাসান মাহমুদের দারুণ থ্রো ধরে স্টাম্প ভেঙে দেন লিটন দাস। মেহেদী হাসান মিরাজের বল কভারের দিকে খেলে দ্বিতীয় রানের জন্য ছুটতে গিয়ে রান আউট হন। দলীয় ৯৬ রানে প্রথম উইকেট বিচ্ছিন্ন হয় শ্রীলঙ্কার। ৬ চারে ১০৫ বলে ৫৭ রানে নিশান মাদুশকা সাজঘরে ফেরেন।

টেস্ট অভিষিক্ত হাসান মাহমুদের হাত ধরে দ্বিতীয় সাফল্য পায় বাংলাদেশ। সেঞ্চুরির কাছে চলে যাওয়া দিমুথ করুণারত্নেকে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন। ৫৫.১ ওভারে হাসানের গুড লেন্থের বল ডিফেন্ড করতে ব্যর্থ হন করুণারত্নে। বোল্ড হয়ে ফিরে যান। ১২৯ বলে ৮৬ রান করেন এই ব্যাটার।

সেঞ্চুরির পথেই ছুটছিলেন কুশল মেন্ডিস। ছিলেনও কাছাকাছি। আর মাত্র ৭ রান নিতে পারলে স্পর্শ করতেন সেঞ্চুরি। তার আগেই বাধ সাধেন সাকিব আল হাসান। কুশলকে ফিরিয়ে বাংলাদেশকে তৃতীয় সাফল্য এনে দেন টাইগার অলরাউন্ডার। ৭২তম ওভারে সাকিবের বল সামনে খেলতে চেয়েছিলেন মেন্ডিস। তবে বল তার ব্যাটের ওপরের দিকের কানায় লেগে চলে যায় প্রথম স্লিপে দাঁড়ানো মেহেদী হাসান মিরাজের কাছে। দুর্দান্ত ক্যাচে ভাঙে তৃতীয় উইকেটে কুশল-ম্যাথুজের ৫৩ রানের জুটি। ১১টি চার ও এক ছক্কায় ১৫০ বলে ৯৩ রান করে ফিরে যান মেন্ডিস।

Reneta

৮১তম ওভারে ২৮৯ রানে টাইগারদের চতুর্থ সাফল্য এনে দেন অভিষিক্ত হাসান মাহমুদ। মেহেদী হাসান মিরাজের ক্যাচ বানিয়ে ফেরান অ্যাঞ্জেলো ম্যাথুজকে। ৭১ বলে ২৩ রান করেন ম্যাথুজ। পঞ্চম উইকেট জুটিতে ২৫ রান তুলে দিন শেষ করেন চান্দিমাল ও ধনঞ্জয়া।

টাইগারদের হয়ে হাসান মাহমুদ দুটি এবং সাকিব আল হাসান একটি উইকেট নিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুশলবাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টলিড স্পোর্টসসাকিবহাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

কাতারকে ৬-০ গোলে উড়িয়ে বিশ্বকাপে ঐতিহাসিক জয় কানাডার

জুন ১৯, ২০২৬

শেষ ২৩ মিনিটে ৫ গোল, লাল কার্ড ও পেনাল্টির নাটকীয় ম্যাচে জিতল সুইজারল্যান্ড

জুন ১৯, ২০২৬

মেসির বাবার শারীরিক অবস্থা নিয়ে যা জানাল পরিবার

জুন ১৯, ২০২৬

ছেলেদের ম্যাচ পরিচালনায় ইতিহাস গড়লেন টোরি পেন্সো

জুন ১৯, ২০২৬

ড্র করে বিশ্বকাপে টিকে থাকল সাউথ আফ্রিকা-চেক রিপাবলিক

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT