চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কাকে উড়িয়ে পাঁচে পাঁচ বাংলাদেশের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৬ অপরাহ্ণ ১৯, জুলাই ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ফুটবল দল আন্তর্জাতিক ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের এবারের আসরে প্রথম দেখায় শ্রীলঙ্কার মেয়েদের সঙ্গে ৯-১ গোলে জিতেছিল বাংলাদেশ। ফিরতি দেখায় বড় জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে লাল-সবুজ দল। নেপালের সঙ্গে শেষ ম্যাচটি এখন অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে।  তাদের সঙ্গে জয় অথবা ড্র করলেই চ্যাম্পিয়ন বাংলাদেশ।

বসুন্ধরা কিংস অ্যারেনার অনুশীলন মাঠে শনিবার শ্রীলঙ্কার সঙ্গে ৫-০ গোলে জিতেছেন পিটার জেমস বাটলারের দল। লাল-সবুজদের হয়ে জোড়া গোলের দেখা পেয়েছেন পূজা রানী। এছাড়া একটি করে গোল করেছেন কানন রানী বাহাদুর, শ্রীমতি তৃষ্ণা রানী ও আফঈদা খন্দকার।

লঙ্কান মেয়েদের বিপক্ষে ম্যাচের শুরুটা অগোছালো ছিল বাংলাদেশের। আক্রমণে যাওয়ার চেষ্টা করলেও শুরুতে সুবিধা করতে পারছিল না বাংলাদেশের মেয়েরা, উল্টো ৭ মিনিটে পাল্টা আক্রমণে যায় লঙ্কান মেয়েরা। ফরোয়ার্ড লায়ানশিকা জেসোথেরানের দারুণ একটি শট রুখে দেন লাল-সবুজদের গোলরক্ষক ফেরদৌসী আক্তার সোনালী।

মিনিট দুয়েক পর আক্রমণে যায় বাংলাদেশ। পরপর দুবার লঙ্কান মেয়েদের বক্সের ভেতর ঢুকে গোলের চেষ্টা করেও সফলতা আসেনি। ১৪ মিনিটে রাইট-উইং থেকে বল পেয়ে বক্সের ভেতর ঢুকে পড়েন কানন। জটলার মধ্যে বল পেয়ে যান রুমা আক্তার। তবে লঙ্কান গোলরক্ষক থারুশিকা ডি ডোডামগোডেজের সেভে রক্ষা পায় সফরকারীদের জাল।

২৪ মিনিটে কানন রানী বাহাদুরের গোলে ডেডলক ভাঙে বাংলাদেশ। ১-০তে এগিয়ে যাওয়ার পরের মুহূর্তে পরপর দুবার আক্রমণে যায় তারা, কিন্তু ফিনিশিংয়ের অভাবে সফলতা আসেনি লাল-সবুজদের।

আগের ম্যাচের চেয়ে কিছুটা উন্নতি করা লঙ্কান মেয়েরা আবারো আক্রমণে যায় ২৯ মিনিটে। ফরোয়ার্ড ইন্দ্রন গ্রেগরি বাংলাদেশের দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে পড়েন। শেষপর্যন্ত অবশ্য লক্ষ্যে শট রাখতে পারেননি তিনি।

Reneta

যোগ করা অতিরিক্ত সময়ে তৃষ্ণার দারুণ একটি শট গোল পোস্টে লেগে ফিরে আসলে ফিরতি শট নেন পূজা রানী। তাতে লিড দ্বিগুণ করে দারুণ করে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে আক্রমণের ধার বাড়ায় বাংলাদেশ। শুরুতেই উমেলা মার্মা বল নিয়ে ঢুকে পড়েন লঙ্কানদের বক্সে। ডান প্রান্ত থেকে লম্বা পাস দেন রূপা আক্তারকে। গোলের জন্য দারুণ একটি শট নিলেও শেষপর্যন্ত লক্ষ্যভেদ করতে পারেননি রূপা।

৫৫ মিনিটে মাঝ মাঠ থেকে লঙ্কানদের তিন ডিফেন্ডারকে কাটিয়ে বল নিয়ে ডি-বক্সের ভেতরে ঢুকে পড়েন রূপা। কাছে গিয়ে শট নিলেও পোস্টের ডান প্রান্ত দিয়ে মাঠের বাইরে চলে যায় বল। ৭৩ মিনিটে শান্তি মার্দির কাছ থেকে বল পেয়ে দূরপাল্লার শট নেন পূজা দাস। খানিকটা উঁচিয়ে নেয়া ডান পায়ের শট এবার ঠেকাতে ব্যর্থ হন লঙ্কান গোলরক্ষক থারুশিকা। বাংলাদেশের লিড বেড়ে দাঁড়ায় ৩-০ গোল।

৮২ মিনিটে তৃষ্ণার একটি শট রুখে দেন লঙ্কান গোলরক্ষক থারুশিকা। পরের মিনিটে আরও একটি শট রুখে দেন লঙ্কান গোলরক্ষক। মিনিট দুয়েক পর আবারও আক্রমণে যায় বাংলাদেশ। এবার অবশ্য নিজেদের জাল রক্ষা করতে পারেননি থারুশিকা। এবার বাংলাদেশের হয়ে গোলটি করেন শ্রীমতি তৃষ্ণা রানী। তাতে স্কোরলাইন দাঁড়ায় ৪-০।

এই গোলটি ঠেকাতে গিয়ে চোটে পড়েন থারুশিকা। তার বদলি নামেন ইদুশা এম পি গেমেজ। যোগ করা সময়ে আরও আক্রমণে যায় বাংলাদেশ। বক্সের ভেতর থেকে নেয়া বাংলাদেশের শট হাত দিয়ে ঠেকিয়ে হলুদ কার্ড দেখেন গাগানি। তাতে পেনাল্টি পায় স্বাগতিক দল। আফঈদা খন্দকারের নেয়া শটে ৫-০ গোলে জিতে শেষ করে বাংলাদেশ।

জয়ে পাঁচ ম্যাচে ১৫  নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে বাংলাদেশ। স্বাগতিকদের সঙ্গে একমাত্র হার নিয়ে সমান ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে নেপাল।

পাঁচটি দেশ টুর্নামেন্টে অংশ নেয়ার কথা থাকলেও শেষপর্যন্ত ভারত নাম প্রত্যাহার করেছে। বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান- এই চার দেশ নিয়ে চলছে সাফের আসর। টুর্নামেন্টের ফরম্যাটেও এসেছে পরিবর্তন। চার দল রাউন্ড রবীন লিগ পদ্ধতিতে একে অন্যের সঙ্গে দুবার করে খেলবে। একটি দল ছয়টি করে ম্যাচ পাবে। শীর্ষ পয়েন্টধারী দলের হাতে উঠবে কাঙ্ক্ষিত ট্রফি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইদুশাকানননেপালপূজাবাফুফেবাংলাদেশলিড স্পোর্টসশ্রীলঙ্কাসুরমা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT