ক্রিকেট

লঙ্কানদের চেপে ধরেছে বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা লঙ্কানদের বিরুদ্ধে জয় উদযাপন করছে, মাঠে আনন্দের পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশের শুরুটা ভালো হলেও কুশল মেন্ডিস ও কামিন্দু মেন্ডিস তাণ্ডব চালিয়েছিল টাইগার বোলারদের ওপর। তাদের থামিয়েছেন সৌম্য সরকার। মোস্তাফিজ-মেহেদী ঝলকে আরও চার ব্যাটারকে ফিরিয়েছে টিম টাইগার্স।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ক্রিকেট সিরিজের দ্বিতীয়টিতে টসে জিতে সফরকারীদের ব্যাটে পাঠান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ ওভারে লঙ্কানদের সংগ্রহ ৫ উইকেটে ১১৪ রান। অ্যাঞ্জেলো ম্যাথুজ ২ রানে ও দাসুন শানাকা ১ রানে অপরাজিত আছেন।

লঙ্কানদের ব্যাটে পাঠিয়ে ইনিংসের প্রথম ওভারে মেইডেন নেন শরীফুল। দ্বিতীয় ওভারে অভিস্কা ফের্নান্দোকে ফেরান তাসকিন। তৃতীয় ওভারে শরীফুল দেন ৩ রান। তিন ওভার পর্যন্ত লঙ্কানরা দেখেশুনে খেললেও পরে কুশল মেন্ডিস ও কামিন্দু মেন্ডিস ঝড় তোলেন।

চতুর্থ ওভারে ১৭ রান খরচ করেন তাসকিন। ওভারটিতে দুটি ছক্কা ও একটি চার আদায় করেন কামিন্দু মেন্ডিস। ৫ম ওভারে শেখ মেহেদী ৯ রান খরচ করেন। ষষ্ঠ ওভারে ১৫ রান দেন মোস্তাফিজ।

দ্বিতীয় শিকারের জন্য টাইগারদের অপেক্ষা করতে হয়েছিল নবম ওভার পর্যন্ত। ৬৬ রানের জুটিতে ব্রেক থ্রু এনে দেন সৌম্য সরকার। লিটনের ক্যাচ বানিয়ে কুশলকে ফেরান। তিনটি ছক্কা ও দুটি চারে ২২ বলে ৩৬ রান করেন মেন্ডিস।

দশম ওভারে নিজের দ্বিতীয় ওভারে আসেন সৌম্য। ওভারটিতেও আরও একটি সাফল্য পায় বাংলাদেশ। কামিন্দু মেন্ডিস ফিরে যান রান আউট হয়ে। তিনটি চার ও দুটি ছক্কায় ২৭ বলে ৩৭ রান করেন এই ব্যাটার।

১২.২ ওভারে চতুর্থ সাফল্য এনে দেন মোস্তাফিজুর রহমান। ফিরতি ক্যাচে ফেরান সাদিরা সামারাবিক্রমাকে। ১১ বলে ৭ রান করেন সাদিরা। ১৪.৫ ওভারে ১১২ রানে চারিথ আশালাঙ্কাকে ফেরান শেখ মেহেদী। একটি চার ও তিন ছক্কায় ১৪ বলে ২৮ রান করেন লঙ্কানদের ভারপ্রাপ্ত অধিনায়ক।

 

বিষয়:তাসকিন বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ মেন্ডিস মেহেদী শরীফুল সৌম্য

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…