চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান্তর ফিফটি, জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৪ অপরাহ্ন ১৩, মার্চ ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

লঙ্কানদের দেয়া লক্ষ্য তাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ২৩ রানে টপঅর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে ধুঁকতে থাকা টাইগারদের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত ও মাহমুদউল্লাহ রিয়াদ। দুর্দান্ত পার্টনারশিপ গড়ে মাহমুদউল্লাহ ফিরে গেলেও দায়িত্ব কাঁধে নিয়েছেন শান্ত। পূর্ণ করেছেন ফিফটিও। এতে জয়ের স্বপ্ন দেখছে টিম টাইগার্স।

২২তম ওভারের প্রথম বলে চার হাঁকিয়ে ওয়ানডে ক্যারিয়ারের নবম ফিফটি পূর্ণ করেছেন নাজমুল হোসেন শান্ত। লঙ্কানদের বিপক্ষে তৃতীয়। ৫১ বলে ফিফটি ছোঁয়া ইনিংসে ছিল আটটি চার ও একটি ছক্কার মার।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের প্রথমটিতে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় অতিথি লঙ্কান দল। ইনিংসের ৭ বল বাকী থাকতে ২৫৫ রানে গুটিয়ে যায় লঙ্কানবাহিনী।

রানতাড়ায় নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৪ ওভার শেষে ৪ উইকেটে ১৪০ রান। নাজমুল হোসেন শান্ত ৫৯ বলে ৫৯ রানে এবং মুশফিকুর রহিম ৩০ বলে ২৩ রানে ক্রিজে আছেন।

শ্রীলঙ্কার দেয়া লক্ষ্যটা বড় না হলেও শুরুতেই তিন ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। ব্যর্থ হয়ে ফিরে যান দুই ওপেনার লিটন দাস, সৌম্য সরকার এবং তাওহীদ হৃদয়।

ইনিংসের প্রথম বলেই মাধুশঙ্কার শিকার হন লিটন দাস। রানের খাতা খোলার আগেই বোল্ড হয়ে ফিরে যান। ব্যর্থ হয়েছেন সৌম্য সরকারও। ২.৪ ওভারে ৯ বলে ৩ রান করেন মাধুশঙ্কার দ্বিতীয় শিকার হন।

Reneta

দাঁড়াতে পারেননি তাওহীদ হৃদয়ও। ৫.১ ওভারে ফিরে যান এই টপঅর্ডার ব্যাটারও। প্রামোধ মাধুশানের বল বুঝে উঠতে পারেননি। সরাসরি বোল্ড হয়ে ফিরে যান ৮ বলে ৩ রান করে।

২৩ রানে তিন ব্যাটার ফেরার পর হাল ধরেন মাহমুদউল্লাহ ও শান্ত। ৬২ বলে ৬৯ রানের জুটি গড়েন দুজনে। ১৫.৩ ওভারে মাহমুদউল্লাহ ফিরে গেলে জুটি ভাঙে। চারটি চার ও এক ছক্কায় ৩৭ বলে ৩৭ রান করেন মাহমুদউল্লাহ।

ট্যাগ: বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজমাধুশঙ্কামাহমুদউল্লাহলিটনশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

ভরিতে সাড়ে ৫ হাজার টাকা কমল স্বর্ণের দাম

ফেব্রুয়ারি ২, ২০২৬

জামিনে মুক্ত ইরানের বিক্ষোভকারী এরফান সোলতানি

ফেব্রুয়ারি ২, ২০২৬
ফাইল ছবি

সরকারি ব্যাংকগুলো ঋণ দিতে সক্ষম হলেও আদায়ে দুর্বল: গভর্নর

ফেব্রুয়ারি ২, ২০২৬
কয়েন গেম ‘মোস্তফা’: বাংলাদেশের এক প্রজন্মের হারানো কৈশোর ও উন্মাদনার মহাকাব্য

কয়েন গেম ‘মোস্তফা’: বাংলাদেশের এক প্রজন্মের হারানো কৈশোর ও উন্মাদনার মহাকাব্য

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরের পরে বইমেলা আয়োজনসহ ৪ দফা দাবি প্রকাশকদের

ফেব্রুয়ারি ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT