চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিচের আচরণ বদলে গেছে, বলছেন সিমন্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৩ অপরাহ্ণ ২৬, জুন ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
সিমন্স পিচের আচরণ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কলম্বো টেস্টের প্রথমদিনে ব্যাটিং ব্যর্থতা দেখেছে বাংলাদেশ। দ্বিতীয় দিন সকালে ২৪১ রানে গুটিয়ে যায় টাইগারদের প্রথম ইনিংস। সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডের উইকেটে রান পেতে নাজমুল হোসেন শান্তর দলের বেগ পেতে হলেও সাবলীল ব্যাটিং করছে শ্রীলঙ্কা। দ্বিতীয় দিনে লঙ্কানদের বিপক্ষে ৭৮ ওভার বল করে কেবল দুটি উইকেট নিতে পেরেছে টিম টাইগার্স। এর ব্যাখ্যা- পিচের আচরণ বদলে গেছে, মনে করছেন বাংলাদেশের কোচ ফিল সিমন্স।

টসে জিতে আগে ব্যাটে নেমে বাংলাদেশ ৭৯.৩ ওভারে ২৪১ রানে থামে। জবাবে ৭৮ ওভারে ২ ‍উইকেটে ২৯০ রান করেছে শ্রীলঙ্কা। ৪৩ রানে এগিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবেন ১৪৬ রান করা পাথুম নিশাঙ্কা ও ৫ রান করা প্রবাথ জয়সুরিয়া।

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে ফিল সিমন্স উইকেটের আচরণে পরিবর্তনের কথা বললেন। বলেছেন, ‘উইকেট এখন বেটার (ব্যাটিংয়ের জন্য)। প্রথমদিন এটা স্টিকি ও গতির কিছুটা তারতম্য ছিল। আজকে তা অনেক ভালো হয়ে গেছে। আমরা দেখেছি ব্যাটারদের জন্য কতটা সহজ ছিল। গতকালের মতো টার্ন ছিল না, ব্যাটাররাও ভালো করেছে। কখনো কখনো টেস্ট ক্রিকেট এমনই।’

Banglabid

উইকেটের আচরণ পরিবর্তনের কথা বললেও ব্যাটিং ব্যর্থতার বিষয়টি মানছেন ক্যারিবীয় কোচ। বলেছেন, ‘গতকালের ব্যাটিং এবং জুটি আমাদেরকে বেশ ভুগিয়েছে। বড় জুটি গড়তে পারিনি। এজন্য আজকে আমাদের দুই উইকেট হাতে নিয়ে নামতে হয়েছে। এই কারণেই আজকে আমরা ব্যাট করছি না।’

ব্যাটারদের লম্বা ইনিংস খেলা দরকার ছিল বলছেন সিমন্স, ‘আমার মনে হয় অন্তত ২-৩ জন ব্যাটারের উচিত ছিল লম্বা ইনিংস খেলা এবং দলের রান বাড়িয়ে নেয়া। নিশাঙ্কা আজকে এটা করে দেখিয়েছে। আশা করি এটা মনে রাখব নিশাঙ্কা কত ভালো ব্যাট করেছে আর পরের ইনিংসে বড় রান করার লক্ষ্য নির্ধারণ করব।’

সব মিলিয়েই আজকের দিনটা কঠিন ছিল, মনে করেন সিমন্স। বলেছেন, ‘আমার মনে হয় এটা কঠিন দিন ছিল। উইকেট অনেকটাই সহজ হয়ে গিয়েছিল। আজকে ব্যাট করার জন্য ভালো ছিল। আমাদের উইকেট পেতে ভুগতে হয়েছে, ভালো উইকেটে যেটা প্রত্যাশিতই। এজন্য এটা বোলারদের কঠিন দিন ছিল।’

Reneta

তৃতীয়দিনের পরিকল্পনার কথায় সিমন্স বলেছেন, ‘আমরা কাল ফিরে আসব, দেখব উইকেট কেমন আচরণ করে, আর নিশ্চিত করব যেন ভালো জায়গায় বল করি। আজকে সকালে যেমন শুরু করেছি তেমন হলে হবে না, অনেক ভালো করতে হবে। আর আমাদের এমন জায়গায় নিয়ে যেতে হবে, যেখান থেকে উইকেট পাওয়া যাবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কলম্বো টেস্টতাইজুলনিশাঙ্কাবাংলাদেশ-শ্রীলঙ্কালিটনলিড স্পোর্টসশান্তসিমন্স
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT