চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিজে টিকে থাকার ম্যাচে শ্রীলঙ্কাকে ২৪৯ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৫ অপরাহ্ণ ০৫, জুলাই ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে শোচনীয় পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। সিরিজ রক্ষার ম্যাচে আগে ব্যাট করতে নেমে ২৪৮ রান করেছে বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের জন্য শ্রীলঙ্কার প্রয়োজন ২৪৯ রান।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। ওপেনিং জুটিতে তানজিদ হাসান তামিম ব্যর্থ হলেও অভিষেক ফিফটি তুলে নেন আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে নাজমুল হোসেন শান্তর সাথে ৬৩ রানের জুটি গড়েন ইমন।

শান্তর বিদায়ে ইমন এবার জুটি গড়েন তাওহিদ হৃদয়ের সাথে। এ জুটিতে আসে ৩৭ রান। এবার আউট হন ইনিংসের সর্বোচ্চ ৬৭ রান করা ইমন। এরপর হৃদয় শামিম হোসেন পাটোয়ারি ও জাকের আলী অনিকের সাথে আরও দুটি কার্যকরী জুটি গড়েন। বাংলাদেশের রান ২০০ অতিক্রম করে এ সময়। দীর্ঘ দিন পর ফিফনি তুলে নেন হৃদয় তবে রান আউটের শিকার হয়ে সাজঘরে ফেরেন।

শেষ উইকেট জুটিতে তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান গড়েন ২৩ বলে ৩০ রানের কার্যকরী জুটি। তাদের জুটির কল্যাণে প্রায় আড়াইশ রানের কাছাকাছি পৌঁছায় বাংলাদেশ। সাকিব ৩৩ রানে অপরাজিত থাকেন।

শ্রীলঙ্কার সবচেয়ে কার্যকরী বোলার ছিলেন আসিথা ফের্নান্দো। ৪ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইন ধসিয়ে দিয়েছেন তিনি। এছাড়া ভানিডু হাসারাঙ্গা ৩টি ও দুশমন্ত চামিরা ও চারিথ আশালঙ্কা একটি করে উইকেট নিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসিথাইমনবাংলাদশেলিড স্পোর্টসশান্তশ্রীলঙ্কাহাসারাঙ্গাহৃদয়
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার সঙ্গে ‘বিশেষ’ ম্যাচের অপেক্ষায় আলাবা

জুন ৯, ২০২৬

আর্কাইভ দিবস: ঐতিহাসিক বিশ্বকাপ ফাইনাল দেখেছিলেন দুবাইয়ের রূপকার শেখ রাশিদ

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ৫০ শতাংশ

জুন ৯, ২০২৬

উদীয়মান তারকাদের জন্য বড় মঞ্চ বিশ্বকাপ

জুন ৯, ২০২৬

‘এই সরকার পাঁচ বছর দেশ চালাতে পারবে না’

জুন ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT