চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাকেরের চোটে দলে অভিষেকের অপেক্ষায় থাকা অঙ্কন

চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫১ অপরাহ্ণ ২৮, অক্টোবর ২০২৪
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

চোটে সাউথ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে খেলা হচ্ছে না জাকের আলী অনিকের। অনুশীলনে চোট পেয়ে মাঠ ছাড়েন ২৬ বর্ষী উইকেটরক্ষক-ব্যাটার। পরিবর্তে দলে ডাক পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। জাতীয় দল জার্সিতে এখনও অভিষেকের অপেক্ষায় মিডলঅর্ডার ব্যাটার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড সোমবার বিবৃতি বিষয়টি জানিয়েছে। জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম বলেছেন, ‘রোববার অনুশীলনে ব্যাট করতে গিয়ে জাকের আলীর চোট লেগেছিল। আগেও তিনি চোটে ভুগছিলেন, আগের চোটই নতুন করে দেখা দিয়েছে। যে কারণে তার সেরে উঠতে কিছুটা সময় লাগতে পারে। প্রাথমিকভাবে কিছু টেস্ট করানো হয়েছে এবং সেই ফলাফলের ভিত্তিতে তাকে দ্বিতীয় টেস্ট থেকে বাদ দেয়া হয়েছে।’

অঙ্কন ৪৩টি প্রথম শ্রেণির ম্যাচে ১,৯৩৪ রান করেছেন। চলতি জাতীয় ক্রিকেট লিগে সিলেট বিভাগের বিপক্ষে প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েছেন ২৫ বর্ষী ডানহাতি ব্যাটার। ৮ চার ও ৫ ছয়ে ২৩৩ বলে ১১৮ রানের ইনিংস খেলেছেন ঢাকা বিভাগের অধিনায়কত্ব করা অঙ্কন।

মঙ্গলবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গড়াবে বাংলাদেশ-সাউথ আফ্রিকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি। সকাল ১০টায় শুরু হবে মাঠের লড়াই। মিরপুরে জিতে সিরিজে ১-০তে এগিয়ে সফরকারী দল।

বাংলাদেশের দ্বিতীয় টেস্টের দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ ও সৈয়দ খালেদ আহমেদ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চট্টগ্রাম টেস্টজাকের আলীবাংলাদেশমাহিদুল ইসলামলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভারত মহাসাগরে অবতরণের সময় বিস্ফোরণ, তবু সফল স্টারশিপ পরীক্ষা

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার ঈদের আগেই চার্জশিট: আইনমন্ত্রী

মে ২৩, ২০২৬

স্পোর্টস কার ও ইভি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

মে ২৩, ২০২৬

দিনাজপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

মে ২৩, ২০২৬

ভাঙা আঙুল নিয়ে আর্জেন্টিনার হয়ে কি খেলতে পারবেন মার্টিনেজ

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT