চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিরছেন মিরাজ, জানালেন বাংলাদেশ কোচ

শ্রীলঙ্কা সফরে দ্বিতীয় টেস্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩০ অপরাহ্ণ ২৪, জুন ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

শ্রীলঙ্কা সফরে প্রথম টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ। দুই ইনিংসে সেঞ্চুরি করেও অল্পের জন্য জয়ের স্বাদ পাননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, ড্রয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। ব্যাটারদের উজ্জ্বল সময়ে পেসারদের সাথে স্পিনাররাও ভালো বল করেছিলেন। অসুস্থতায় গল টেস্টে খেলতে পারেননি ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। কলম্বোয় দ্বিতীয় টেস্টে একাদশে ফিরছেন টাইগার অলরাউন্ডার।

বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় গড়াবে সিরিজের দ্বিতীয় টেস্ট। মঙ্গলবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে টাইগারদের কোচ ফিল সিমন্সের দিকে প্রশ্ন যায় মিরাজকে নিয়ে। তিনি মজার সুরে জানান, ‘আপনি আগেই ধারণা করে নিয়েছেন দ্বিতীয় ম্যাচে মিরাজ দলে যুক্ত হতে চলেছে। ঠিক আছে।’

‘হ্যাঁ, মিরাজ দলে যুক্ত হতে চলেছে। সে অলরাউন্ডারদের তালিকায় দুইয়ে আছে। সুতরাং এটা দলের ব্যাট এবং বল দুইদিক থেকেই সুবিধা পেতে চলেছে। কিন্তু একই সময়ে অন্য যারা আছে, তাদের দায়িত্বও পালন করতে হবে। মিরাজের বিষয় নিয়ে এত চিন্তা করা যাবে না। তার যা করার সে সেটা করে যাবে। এখানে অন্যদের কাজটাও তাদের করে যেতে হবে।’

কয়জন পেসার ও স্পিনার খেলানো হবে? সিমন্স জানালেন, ‘এটি নির্ভর করছে আমরা আজ যেমন দেখব(উইকেট) তার উপর। আমরা এখনও পিচ দেখিনি, এখানে চলে এসেছি। দেখে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। তখন জানতে পারবেন তিনজন পেসার নাকি তিনজন স্পিনার।’

গলে প্রথম টেস্টে দাপটে খেলে ড্র করতে হয়েছিল বাংলাদেশকে। বৃষ্টি দুদিনের দুটি সেশন ভেসে নেয়ায় খুব কাছে যেয়ে থামতে হয়েছিল টাইগারদের। দ্বিতীয় টেস্ট কলম্বোতে। সিরিজ নির্ধারণী হবে যে ম্যাচটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কলম্বোগলবাংলাদেশমিরাজলিড স্পোর্টসশ্রীলঙ্কাসিমন্স
শেয়ারTweetPin

সর্বশেষ

যেভাবে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর

জুন ১৪, ২০২৬

শরিফুলের ৬ উইকেটে রোমাঞ্চ, হোয়াইটওয়াশ হল না

জুন ১৪, ২০২৬

প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের ‘অসম্মতি’

জুন ১৪, ২০২৬

মরক্কোর হাকিমির সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি?

জুন ১৪, ২০২৬
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে কড়া পাহারায় বিজিবি

পুশইন ঠেকাতে ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT