চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উন্নত হজ ব্যবস্থাপনায় একসাথে কাজ করবে বাংলাদেশ-সৌদি আরব

এম ওয়াই আলাউদ্দীন এম ওয়াই আলাউদ্দীন
১১:৪৫ অপরাহ্ণ ২৭, জুন ২০২৪
ধর্ম ও জীবন, প্রবাস সংবাদ, বাংলাদেশ
A A
বাংলাদেশ-সৌদি আরবের প্রতিনিধিরা হজ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

উন্নত হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে সৌদি সরকার।

বৃহস্পতিবার (২৭ জুন) হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এর সভাপতি এম শাহাদাত হোসেন তসলিমের নেতৃত্বে হাব এর একটি প্রতিনিধি দল মক্কায় সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়ের উপমন্ত্রী ডক্টর আল হাসান আল মানাখরার সাথে সৌজন্য সাক্ষাৎকারে তিনি একথা বলেন।

হাব সভাপতি এম. শাহাদাত হোসাইন তসলিমকে হজ ব্যবস্থাপনায় বিশেষ অবদানের স্বীকৃত স্বরুপ সৌদি সরকারের পক্ষ থেকে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ড. আল হাসান আল মানাখরা শুভেচ্ছা স্মারক প্রদান করেন।

Banglabid

এসময় সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ডিজি ড. বদর আল সোলায়মানী উপস্থিত ছিলেন। এছাড়াও সৌদি উপমন্ত্রী বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় হাব সভাপতির ভূমিকার প্রশংসা করেন।

২০২৪ সালের হজে সৌদি মোয়াল্লেমদের সেবা প্রদানে কোন অনিয়ম হয়ে থাকলে তিনি তা জানতে চেয়েছেন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবেন বলে দৃঢ়ভাবে উল্লেখ করেন। এবছর জামারাতে প্রবেশের সময় অব্যবস্থাপনা ও কিছু সৌদি মোয়াল্লেমের গাফিলতির বিষয়ে উপমন্ত্রীকে হাব সভাপতি অবহিত করেন।

২০২৫ সালের হজের বিষয়ে একটি রোড ম্যাপ শীঘ্রই প্রকাশ করবেন বলে হাব সভাপতিকে অবহিত করেন উপমন্ত্রী। এসময় তিনি আল্লাহর মেহমানদের কল্যানে আগামীতে একসাথে কাজ করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন এবং আল্লাহর মেহমানদের কষ্ট লাঘবে কি কি করা যায়, এ বিষয়ে হাব সভাপতির মতামত প্রত্যাশা করেন।

Reneta

বিশ্বের হজযাত্রীদের কল্যানে সৌদি সরকার এবং সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় কর্তৃক গৃহীত পদক্ষেপ সম্পর্কে তিনি হাব সভাপতিকে অবহিত করেন। ই-হজ ব্যবস্থাপনার কারণে বাংলাদেশের হজযাত্রী ও হজ এজেন্সীর কষ্ট লাঘব হয়েছে বলে হাব সভাপতি এসময় উল্লেখ করেন।

হাব সভাপতি বলেন, একসময় হজযাত্রীদের বাড়ি ভাড়ার আকদ ও হজ ভিসার বারকোডের জন্য এজেন্সিকে মক্কার মোয়াসসাসায় দিনের পর দিন লাইনে দড়িয়ে থাকতে হতো এবং অমানবিক শারিরিক কষ্ট করতে হতো। সৌদি সরকারের ই-হজ চালু করার পর এখন আর এ ভোগান্তি নেই।

সৌদি সরকারের ডিজিটাল হজ ব্যবস্হাপনা বর্তমানে হজ যাত্রীদের মোয়াল্লেম সিলেকশন, বাড়ি ভাড়া, ট্রান্সপের্ট, পেমেন্ট, ই-ভিসা ইত্যাদি সহজ করার জন্য তিনি সৌদি সরকারকে ধন্যবাদ জানান। পাশাশাশি বাংলাদেশেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের হজযাত্রীদের কল্যানে ই-হজ ব্যবস্হাপনা চালু করেছেন।

তিনি বলেন, বর্তমান ডিজিটাল ই-হজ ব্যবস্হাপনার মাধ্যমে হজ ব্যবস্হাপনা বাংলাদেশ পর্বও সহজ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজযাত্রীদের কল্যাণে সার্বক্ষণিক হজ কার্যক্রম ব্যক্তিগতভাবে তদারকি করেন।

এসময় সৌদি বাদশাহ, ক্রাউন প্রিন্স, হজ ও ওমরাহ মন্ত্রী, ভাইস মিনিস্টারসহ সংশ্লিষ্ট সকলকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতার বার্তা পৌঁছাতে উপমন্ত্রীকে অনুরোধ করেন হাব সভাপতি।

বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউছুফ ঈসা আল দুহাইলানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন হাব সভাপতি। ২০২৪ সালের হজে সার্বিক সহযোগিতা ও বিশেষ করে সময় শেষ হয়ে যাবার পরও হজ ভিসা ইস্যু চালু রাখার জন্য সৌদি হজ ও ওমরাহ উপমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। এছাড়া হাব-কে সম্মানিত করার জন্য হাব সভাপতি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-সৌদি আরবসৌদি সরকারহজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিদেশে ‘গোপন অর্থ-সম্পত্তি’ বিষয়ে ভারতের বিশেষ সুযোগ ঘোষণা

আগস্ট ১৫, ২০২৬

গ্যাস-বিদ্যুতের বিল পরিশোধে বিশেষ সুযোগ চায় বিকেএমইএ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ উৎপাদনে সুখবর

আগস্ট ১৫, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে রেকর্ড ‘টাইমিং’য়ে স্বর্ণ জয় রাফির

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় আবারও ভূমিকম্প, নিহত ৪৭

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT