চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানে সিরিজ জয়ের ভালো সম্ভাবনা দেখছেন সিমন্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৬ অপরাহ্ণ ২৭, মে ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেট কোচ জাস্টিন ল্যাঙ্গার মুখোমুখি।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স বলেছেন, সংযুক্ত আরব আমিরাতে সিরিজ হেরে যাওয়া কঠিন। অবশ্য হেরে যাওয়ার সেই কঠিন কাজটিই বাংলাদেশ দল কদিন আগে করে এসেছে। এবার বাংলাদেশের লক্ষ্য পাকিস্তান। তার আগে লিটন দাসের দলকে নিয়ে আশাবাদী ওয়েস্ট ইন্ডিয়ান কোচ সিমন্স। পাকিস্তানে সিরিজ জয়ের সম্ভাবনা দেখছেন তিনি।

লাহোরে বাংলাদেশের অনুশীলনের পর কথা বলেন সিমন্স। তার মতে, ‘আরব আমিরাতে সিরিজ হেরে যাওয়া কঠিন, কিন্তু সেটাই মাঝে মাঝে আপনাকে উপরে নিয়ে যেতে পারে। আমি মনে করি সবসময় সিরিজ জয়ের ভালো সম্ভাবনা থাকে।’

‘মানুষ বলছে পাকিস্তান ভালো খেলছে না। আবারও বলি, খেলার দিন কী ঘটে সেটাই ব্যাপার। এখানে সিরিজ জয়ের ভালো সম্ভাবনা আছে। নিজেদের উন্নতির জন্য আমরা কঠোর পরিশ্রম করে চলেছি। আশা করছি এখানে একটি ভালো সিরিজ হবে।’

মোস্তাফিজের ফর্ম নিয়েও কথা বলেছেন সিমন্স, ‘আমরা যেমন দেখেছি, মোস্তাফিজ আইপিএলে কেমন বোলিং করছিল। আমরা তার অভাব অনুভব করব। এ সিরিজ অন্যদের জন্যও একটা সুযোগ করে দেবে। আশা করছি মোস্তাফিজের অভাব কোন বোলার পূরণ করে দেবে। এ সংস্করণে আমাদের বোলিং শক্তির জায়গা। কিন্তু দলের দুজন অভিজ্ঞ বোলার নেই, তখন এটা ভারসাম্য হারাতে পারে।’

নতুন বোলিং কোচ শন টেইটকে নিয়ে সিমন্সের মূল্যায়ন, ‘আমার মনে হয় টেইটের দলে যোগ দেয়া শুধু বোলারদের নয় পুরো দলের জন্যই অসাধারণ। এখানকার অবস্থা আমরা ধরতে পারব। সে পিএসএলে ছিল, সুতরাং তার থেকে আমরা তথ্য নিয়ে সিদ্ধান্ত নিতে পারব।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেইটতাসকিনপাকিস্তানবাংলাদেশমোস্তাফিজলিড স্পোর্টসসিমন্স
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT