বাংলাদেশের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। যদিও পুরো দল এখনও আসেনি। অধিনায়ক সালমান আলি আঘাসহ বেশ কয়েকজন ক্রিকেটার ঢাকায় পা রেখেছেন। অন্য আরেকটি ফ্লাইটে বুধবার বিকেলে দলের বাকি সদস্যদের পৌঁছানোর কথা রয়েছে।
বিমানবন্দরে বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে ফুল দিয়ে পাকিস্তানের ক্রিকেটারদের বরণ করে নেয়া হয়। এরপর বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে হোটেল সোঁনারগাওয়ের উদ্দেশে রওয়ানা হন সালমান আলির দল।
আগামী ২০, ২২ ও ২৪ জুলাই মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে লাল-সবুজদের মুখোমুখি হবে পাকিস্তান। প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়। এর আগে বাংলাদেশ দল গত মাসে পাকিস্তানে তিন ম্যাচের আরেকটি টি-টুয়েন্টি সিরিজ খেলে এসেছে। যেখানে ৩-০ ব্যবধানে হোয়াটওয়াশ হয় লিটন-শান্ত-মিরাজরা।







