ফুটবল

ফাইনালে ভারতকে পেল বাংলাদেশ

ছেলেদের সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল

বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত অনূর্ধ্ব-১৭

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ছেলেদের সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপে ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। দ্বিতীয় সেমিফাইনালে নেপালের বিপক্ষে জয়ে শিরোপামঞ্চে আসে ভারত। যেখানে আগে থেকেই অপেক্ষায় ছিল বাংলাদেশ।

বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে লাল-সবুজের দল। বাংলাদেশের হয় গোল দুটি করেন নাজমুল হুদা ফয়সাল এবং অপু রহমান।

অপর ম্যাচে দ্বিতীয় সেমিফাইনালে নেপালকে ৩-০ গোলে হারায় ভারত।

শনিবার শ্রীলঙ্কায় বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ফাইনালে মুখোমুখি হবে দুদল।

বিষয়:ফয়সালফাইনালবাংলাদেশভারতলিড স্পোর্টসসাফ অনূর্ধ্ব-১৭
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…