চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টি-টুয়েন্টি: যা জানাচ্ছে আবহাওয়া বার্তা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১২ অপরাহ্ণ ২২, জুলাই ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচের জন্য প্রস্তুত ক্রিকেট স্টেডিয়াম. Channel i News - চ্যানেল আই নিউজ

গত মে-জুনে পাকিস্তানের মাটিতে টি-টুয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। তিন ম্যাচের ফিরতি টি-টুয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে দলটি। প্রথম লড়াই জিতে উড়তে থাকা থাকা টিম টাইগার্সের সামনে সুযোগ এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নেয়ার। সিরিজজুড়ে বাকা চাহনি প্রতিকূল আবহাওয়ারও। বৃষ্টি বাগড়া দিতে পারে দ্বিতীয় ম্যাচে।

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার লিটন দাসদের বিপক্ষে নামবে সালমান আলি আঘার দল। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে খেলা।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, ম্যাচের আগে বৃষ্টির সম্ভাবনা থাকলেও খেলা চলাকালীন সম্ভাবনা খুব কম। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার সকাল থেকে ঢাকার আকাশে খুব বেশি মেঘ না থাকলেও দুপুরের দিকে অনেক জায়গায় বৃষ্টির খবর পাওয়া গেছে। বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা ২৫ শতাংশেরও কম। বৃষ্টি হলেও ম্যাচ বাতিলের মতো পরিস্থিতিতে না গড়ানোর সম্ভাবনাই বেশি।

আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, ২৪ জুলাইয়ের মধ্যে উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। শক্তি সঞ্চয় করে ঘণীভূত হতে পারে লঘুচাপটি। তবে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা নেই।

ঢাকায় মঙ্গলবারের তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। বাতাসের আর্দ্রতা ৭০ শতাংশ পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি সিরজপাকিস্তানবাংলাদেশলিটনলিড স্পোর্টসসালমান
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে আসছে সাদ-তুষির আলোচিত সেই ‘অ্যানি’ 

জুলাই ২৯, ২০২৬

বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

জুলাই ২৯, ২০২৬

টি-টুয়েন্টির পর ওয়ানডের অধিনায়কও লিটন

জুলাই ২৯, ২০২৬

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে বায়ুচাপের প্রভাব, চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT