চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০৪১ সালে হবে আধুনিক ও স্মার্ট বাংলাদেশ: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৯ অপরাহ্ণ ২১, ফেব্রুয়ারি ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছেন, বাংলাদেশে উন্নয়ন ও অগ্রগতির বার্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: ২০৪১ সালের মধ্যে দেশ হবে আধুনিক ও স্মার্ট বাংলাদেশ। একই সঙ্গে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষাভাষী মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত চারদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন: ২০৪১ সালের বাংলাদেশ হবে আধুনিক ও স্মার্ট বাংলাদেশ। বাঙালির ভাষা, সাহিত্য, সংস্কৃতি সব মিলিয়ে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলবে। মাতৃভাষার পাশাপাশি বিদেশী ভাষা শেখার গুরুত্বের কথা বলেছেন প্রধানমন্ত্রী। সরকারের নেওয়া নানা পদক্ষেপের কারণে তরুণ প্রজন্ম নানা ভাষা শিখে স্বাবলম্বী হতে পেরেছে।

Banglabid

প্রধানমন্ত্রী আরও বলেন: বিশ্বের যত বিপন্ন ভাষা আছে তা মাতৃভাষা ইন্সটিটিউটে সংরক্ষণ করা হবে। এখানে ভাষা নিয়ে গবেষণা হবে, সবাই শিখতে পারবে। ভাষা গবেষকদের ফেলোশিপ ও বৃত্তি দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী। এজন্য ফান্ডের ব্যবস্থা করে দেওয়া হবে।

ভাষা সংরক্ষণে ভূমিকা রাখায় এবছর জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক পেয়েছেন পুলিশ কর্মকর্তা হাবিবুর রহমান ও রনজিত সিংহ। আন্তর্জাতিক পদক পেয়েছেন ভারতের মাহেন্দ্র কুমার মিশ্র এবং কানাডার প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগুয়েজ লাভারস অফ ওয়ার্ল্ড সোসাইটি।

পরে আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে ভাষা জাদুঘর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নারীদের অনার্স পর্যন্ত বিনামূল্যে শিক্ষা: প্রধানমন্ত্রী

আগস্ট ১৬, ২০২৬

দখল দূষণে হুমকিতে সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র ‘মিনি কুয়াকাটা’

আগস্ট ১৬, ২০২৬

টাঙ্গাইলে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ এবং বিতরণ

আগস্ট ১৬, ২০২৬

জ্বালানি সংকট দূরীকরণে বায়োগ্যাস গ্রামীণ মানুষের বিকল্প সমাধান

আগস্ট ১৬, ২০২৬

অনেক বছর পর কার্যকর সংসদের কাছে নিশ্চিত হয়েছে সরকারের জবাবদিহিতা: ভারপ্রাপ্ত স্পিকার

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT