চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ সিরিজের জন্য নিউজিল্যান্ডের চমক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৩ পূর্বাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়ানডে বিশ্বকাপের আগে বাংলাদেশের মাটিতে গুরুত্বপূর্ণ সিরিজের জন্য দল দিয়েছে নিউজিল্যান্ড। সফরকারীদের স্কোয়াডে রয়েছে একাধিক চমক। দলে নেই অনেক তারকা খেলোয়াড়ই। অধিনায়কত্ব দেয়া হয়েছে এখন পর্যন্ত এক ম্যাচেও নিউজিল্যান্ডকে নেতৃত্ব না দেয়া লোকি ফার্গুসনকে।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য শনিবার ১৫ সদস্যের দল দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর মিরপুরে হবে তিনটি ম্যাচ। এরপর বিশ্বকাপ খেলতে বাংলাদেশ থেকেই ভারতে যাবে দলটি।

কিউইদের তারকা খেলোয়াড়দের মধ্যে টম ল্যাথাম, টিম সাউদি, কেন উইলিয়ামসন, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, গ্লেন ফিলিপস, জিমি নিশামদের কাউকেই রাখা হয়নি। লম্বা সময় পর জাতীয় দলে ফেরা ট্রেন্ট বোল্ট থাকছেন সিরিজে। পেস ডিপার্টমেন্টে তার সঙ্গে থাকছেন লোকি ফার্গুসন, কাইল জেমিসন এবং অ্যাডাম মিলনে।

প্রধান কোচ গ্যারি স্টেড বলেছেন, ‘লোকি আন্তর্জাতিক পর্যায়ে একজন অভিজ্ঞ বোলার। এই সিরিজটি তার জন্য সত্যিকার অর্থে শুধুমাত্র বোলিংয়ে উন্নতি নয়, পুরো দলকে সামনে থেকে নেতৃত্ব দেয়ারও একটি সুযোগ। তিনি ইংল্যান্ডে একটি টি-টুয়েন্টি প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিয়েছিলেন। আশা করি এটি তার জন্য দারুণ একটি সিরিজ হবে।’

নিউজিল্যান্ড স্কোয়াড: লোকি ফার্গুসন (অধিনায়ক), ফিন অ্যালেন, টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, চ্যাড বোয়েস, ডেন ক্লিভার, ডিন ফক্সক্রফট, কাইল জেমিসন, কোল ম্যাককেনচি, অ্যাডাম মিলনে, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, ইশ সোধি, ব্লেয়ার টিকনার ও উইল ইয়াং।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উইলিয়ামসনফার্গুসনলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
পদযাত্রায় হামলার প্রতিবাদে সারা দেশে এনসিপির বিক্ষোভ

পদযাত্রায় হামলার প্রতিবাদে সারাদেশে এনসিপির বিক্ষোভ

জুলাই ২৯, ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে মাইলস্টোন ট্র্যাজেডিতে বোন হারানো তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে মাইলস্টোন ট্র্যাজেডিতে বোন হারানো তাহসিনের সাক্ষাৎ

জুলাই ২৯, ২০২৬

রদ্রির পিঠে অস্ত্রোপচার হয়েছে, সবশেষ যা জানাল ম্যানসিটি

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT