চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতিহাস গড়ার মিশনে ভোরে মাঠে নামছে টিম টাইগার্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৪ অপরাহ্ণ ১৬, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের দুই খেলোয়াড় ট্রফি নিয়ে হাসিমুখে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডের মাটিতে এখন পর্যন্ত স্বাগতিকদের বিপক্ষে ১৫টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। সেখানে অবশ্য নেই জয়ের অস্তিত্ব। সবকটি ম্যাচেই হেরেছে টিম টাইগার্স। এবার ইতিহাস পরিবর্তনের সুযোগ শান্ত-সৌম্যদের সামনে। কিউইদের বিপক্ষে জয়ের প্রত্যাশা নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।

রোববার ডানেডিনে সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্তর দল। বাংলাদেশ সময় ভোর চারটায় গড়াবে লড়াই।

প্রথম ম্যাচের আগে শনিবার সংবাদ সম্মেলনে এসেছিলেন মুখোমুখি হন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেখানেই জানিয়েছেন নিজেদের প্রত্যাশার কথা। বলেছেন, ‘নিউজিল্যান্ডে বাংলাদেশের কোন টিম ভালো ফলাফল করতে পারেনি , কোন না কোন একটা গ্রুপকে তো করতে হবে। আমাদের এই গ্রুপের সেই সামর্থ্য আছে, সবাই বিশ্বাস করে এবার ভালো কিছু হবে।’

Banglabid

অন্যদিকে, কিউইদের প্রধান কোচ গ্যারি স্টেড এই সিরিজকে দেখছেন নিজেদের ভবিষ্যৎ খেলোয়াড় খোঁজার সুযোগ হিসেবে। বলেছেন, ‘এটি একটি আইসিসি চক্রেরও সূচনা। সাউথ আফ্রিকায় হতে যাওয়া ২০২৭ বিশ্বকাপের জন্যও এটি প্রস্তুতি নেয়ার সময়। এই সিরিজের পর ৯-১০ মাস আমরা আর কোনো ওয়ানডে খেলব না। কাজেই ভবিষ্যতের জন্য কিছু সম্ভাবনাময় মুখ খুঁজে বের করার এটা ভালো একটা সুযোগ।’

ওয়ানডেতে দু’দল এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ৪২ ম্যাচে। জয়ের পাল্লাটা অবশ্য নিউজিল্যান্ডের পক্ষেই। ৩১টি ম্যাচ জিতেছে তারা। আর বাংলাদেশ জিতেছে ১০ ম্যাচে।

প্রথম ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে সিরিজনিউজিল্যান্ডবাংলাদেশলিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুদ্ধ বন্ধ ও মানবাধিকার রক্ষায় ‘মক জাতিসংঘ অধিবেশন’

পরবর্তী

বিজয় দিবসে বাংলাদেশের মেয়েদের রেকর্ডগড়া জয়

পরবর্তী
বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজয় দিবসে বাংলাদেশের মেয়েদের রেকর্ডগড়া জয়

সৌম্য-আফিফের ফেরার ম্যাচে বৃষ্টির হানা, খেলা শুরু হতে দেরি

সর্বশেষ

আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT