চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বৈরথে ঝড়বৃষ্টির শঙ্কা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৫ পূর্বাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বৃষ্টির কারণে ঢেকে রাখা হয়েছে ক্রিকেট মাঠ, ঝড়বৃষ্টির শঙ্কা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার আকাশে বৃহস্পতিবার সকালে রোদের দেখা মিললেও সঙ্গে রয়েছে মেঘের আনাগোনা। গত কয়েকদিন দফায় দফায় হয়েছে ভারি বৃষ্টি। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের দিনও ঝড়বৃষ্টির শঙ্কা থাকছে।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু হবে ম্যাচ। আবহাওয়ার পূর্বাভাস জানাচ্ছে, দুপুর ১টার পর থেকে শুরু হবে ঝড়সহ বৃষ্টি। তাতে নির্ধারিত সময়ে খেলা শুরু নাও হতে পারে। সারাদিনই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বিকাল ৪টা থেকে ৫টার মধ্যে বজ্রসহ বৃষ্টির শঙ্কা থাকছে। বাকি সময়ে বৃষ্টির সম্ভাবনা নেই। ম্যাচ পরিত্যক্ত হওয়ার অবকাশ তুলনামূলক কম হলেও ওভার কাটা যেতে পারে।

Banglabid

সবমিলিয়ে এ পর্যন্ত ৩৮ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এরমধ্যে বাংলাদেশ জিতেছে ১০টিতে এবং হেরেছে ২৮টিতে।

কিউইদের বিপক্ষে ঘরের মাঠে টাইগারদের রয়েছে সুখস্মৃতি। ১৩ বছর ধরে বাংলাদেশকে নিজ মাটিতে হারাতে পারেনি নিউজিল্যান্ড। বাংলাদেশ সফরে সর্বশেষ ২০০৮ সালে টাইগারদের বিপক্ষে ২-১ ব্যবধানে অতিথিরা ওয়ানডে সিরিজ জিতেছিল।

এরপর ২০১০ সালে ওয়ানডে সিরিজে ৪-০ ব্যবধানে হারে নিউজিল্যান্ড। সেবার জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজকে বাদ দিয়ে প্রথমবারের মতো শীর্ষ কোনো দলকে হারিয়েছিল লাল-সবুজের দল। সর্বশেষ ২০১৩ সালে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল ব্ল্যাক ক্যাপস বাহিনী।

Reneta

ওয়ানডে ফরম্যাটে সর্বশেষ ২০১৭ সালে কার্ডিফে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ। অবিস্মরণীয় সেই জয়ের পর নিউজিল্যান্ডের কাছে টানা সাত ম্যাচে টাইগাররা হেরেছে।

বাংলাদেশের অবশ্য হারের বৃত্ত থেকে বেরিয়ে আসার দারুণ সুযোগ রয়েছে। নিজেদের মাঠে স্পষ্ট ফেভারিট টিম টাইগার্স।

অধিনায়ক সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্তর মতো দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছে বাংলাাদেশ। ফিরিয়ে আনা হয়েছে তামিম ইকবাল এবং মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞদের।

চলতি বছরের মার্চে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পর দল থেকে বাদ পড়া মাহমুদউল্লাহর জন্য এটি বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার জন্য নিজেকে প্রমাণের মঞ্চ। বিশ্বকাপের আগে খেলার মধ্যে থাকার জন্য সিরিজটি পিঠের ইনজুরি থেকে সুস্থ হয়ে ওঠা তামিম ইকবালের জন্যও গুরুত্বপূর্ণ।

বিশ্বকাপে দলে নিজেদের সুযোগের পথ তৈরি করতে পারে- এমনকিছু খেলোয়াড় নিয়ে সিরিজের দল সাজিয়েছে টিম ম্যানেজমেন্ট। নিউজিল্যান্ডও নিজেদের প্রথমসারির খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছে। সাকিব আল হাসানের অনুপস্থিতিতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস।

এই সিরিজে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেয়ার অপেক্ষায় থাকা লোকি ফার্গুসন, সঙ্গে ট্রেন্ট বোল্ট, রাচিন রবীন্দ্র, ইশ সোধি এবং উইল ইয়াংসহ বিশ্বকাপ দলে জায়গা পাওয়া মাত্র পাঁচ খেলোয়াকে ঢাকা পাঠিয়েছে অতিথি দল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবহাওয়ামিরপুরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT