চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃষ্টিতে পরিত্যক্ত বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ, পয়েন্ট ভাগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪২ অপরাহ্ণ ২০, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

ছেলেদের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে বৃষ্টির কারণে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ও নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। তাতে পয়েন্ট ভাগাভাগি করে নিতে হল দুই দলকে। টাইগার যুবারা ভারতের কাছে প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচেও পেল না জয়ের স্বাদ। এর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নিউজিল্যান্ডের প্রথম ম্যাচটিও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। 

বুলাওয়েতে কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টসে জিতে কিউইদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিম তামিম। ১০ ওভার ব্যাট করতে পারে নিউজিল্যান্ড। ১ উইকেট হারিয়ে ৫১ রান করেছিল তারা।

ওপেনার আরিয়ান মান করেন ২০ এবং হুগো বোগ ৮ এবং টম জন্স করেন অপরাজিত ১৬ রান। বাংলাদেশের হয়ে একমাত্র উইকেটটি নেন আল ফাহাদ।

বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশ বৃষ্টি আইনে ভারতের কাছে ১৮ রানে হেরেছিল। যুবা টাইগারদের দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হওয়াতে পয়েন্ট ভাগাভাগি করে নিতে হয়েছে নিউজিল্যান্ডের সাথে। দুই ম্যাচে বাংলাদেশর সংগ্রহ ১ পয়েন্ট।

তবে নিউজিল্যান্ড দুই ম্যাচ খেলে কোন হার-জয় ছাড়াই অর্জন করেছে দুই পয়েন্ট।

শুক্রবার বাংলাদেশ সময় দেড়টায় যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে নামবে বাংলাদেশ। সে ম্যাচ জিতলে সুপার সিক্স নিশ্চিত হবে টাইগারদের। যদি বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত কিংবা ম্যাচ ড্র হয় তাতেও রানরেটে এগিয়ে থেকে সুপার সিক্সে পৌছাবে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে হেরে গেলে বিশ্বকাপ থেকে ছিটকে যাবে বাংলাদেশ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপআইসিসিনিউজিল্যান্ডবাংলাদেশলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

ওনাহির জোড়া গোল, কানাডাকে বিদায় করে কোয়ার্টারে মরক্কো

জুলাই ৫, ২০২৬

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬

মেক্সিকোতে বিদ্বেষপূর্ণ অভ্যর্থনা পেয়েছে ইংল্যান্ড

জুলাই ৪, ২০২৬

যাদের নিয়ে প্যারাগুয়ের বিপক্ষে নামতে পারে ফ্রান্স

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT