চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউজিল্যান্ডকে ৫৫ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

তিন ম্যাচের সিরিজ ১-১ সমতায়, ধারাভাষ্য থাকছে রেডিও ভূমিতে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩১ পূর্বাহ্ণ ২৩, এপ্রিল ২০২৬
ক্রিকেট, স্পোর্টস, স্পোর্টস লাইভ
A A

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শুরুতে ব্যাটে নেমে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে ভর করে ৮ উইকেটে ২৬৫ রান করে বাংলাদেশ। ব্যাটারদের পর কিউইদের উপর ছড়ি ঘুরিয়েছেন বোলাররাও। বিশেষ করে মোস্তাফিজুর রহমান। বাঁহাতি পেসারের ফাইফারে কোনোরকমে দুইশ ছুঁয়ে অলআউট হয় নিউজিল্যান্ড। ৫৫ রানের জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা।

১৯.৪০

শান্তর সেঞ্চুরি, মোস্তাফিজের ৫ উইকেট, সিরিজ বাংলাদেশের

১৯.২৫

সংক্ষিপ্ত স্কোর
(তৃতীয় ওয়ানডে, চট্টগ্রাম)
বাংলাদেশ ৫৫ রানে জয়ী

বাংলাদেশ: ২৬৫/৮ (৫০)
নাজমুল হোসেন শান্ত-১০৫ (১১৯)
লিটন দাস-৭৬ (৯১)

উইল ও’রোর্ক- ৩/৩২ (৭)
জেডেন লেনক্স- ২/৫০ (১০)

Reneta

নিউজিল্যান্ড: ২১০/১০ (৪৪.৫)
ডিন ফক্সক্রফট- ৭৫ (৭২)
নিক কেলি- ৫৯ (৮০)

মোস্তাফিজুর রহমান- ৫/৪৩ (৯)
নাহিদ রানা- ২/৩৭ (১০)

১৯.২০

২১০ রানে থামল নিউজিল্যান্ড
শেষটা হলো সাইফ হাসানের দুর্দান্ত ক্যাচে। মিরাজের বলে ফক্সক্রফটের বড় শট, লং অনে কিছুটা ডাইভ দিয়েই ক্যাচ নিলেন সাইফ। ৭২ বলে ৭৫ রান করা ফক্সক্রফটের বিদায়ে শেষ হলো নিউজিল্যান্ডের ইনিংস।
বাংলাদেশের দেয়া ২৬৫ রান তাড়ায় নিউজিল্যান্ড ৪৪.৫ ওভারে অলআউট ২১০ রানে। বাংলাদেশ সিরিজের তৃতীয় ওয়ানডে জিতল ৫৫ রানে, সঙ্গে ২-১ ব্যবধানে সিরিজও।

১৮.৫৬

দলে ফিরেই মোস্তাফিজের ৫ উইকেট
পার্থক্য গড়ে দিলেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। নিলেন ৫ উইকেট। ওয়ানডে ক্যারিয়ারে ষষ্ঠবার ৫ উইকেট পেলেন এই বাঁহাতি। ৫ বলে এক রান করে ফিরে গেছেন উইল ও’রোর্ক। ৪০ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৯ উইকেটে ১৬০ রান।

১৮.৪৬

মোস্তাফিজের চতুর্থ উইকেট
মোস্তাফিজের বাউন্সারে সরাসরি মিডউইকেটে ক্যাচ দিলেন জেডেন লেনক্স। দলীয় ১৫৪ রানে অষ্টম উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। ৭ ওভারে ২৯ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। ৩৮ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৮ উইকেটে ১৫৪ রান।

১৮.৩৭

এবার মোস্তাফিজের শিকার স্মিথ
মোস্তাফিজের স্লোয়ারে ফ্লিক খেলার চেষ্টায় আউট হয়েছেন নাথান স্মিথ। মিরাজ ঝাঁপিয়ে পড়ে অসাধারণ ক্যাচটি নিয়েছে। ৪ বলে ২ রান এসেছে তার ব্যাট থেকে। ৩৬ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৭ উইকেটে ১৫০ রান।

১৮.২৭

৬ উইকেট নেই নিউজিল্যান্ডের
জশ ক্লার্কসনের স্টাম্প উপড়ে ফেললেন নাহিদ রানা। ১০ বলে ৬ রান করে ফিরেছেন তিনি। ৩৪ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৬ উইকেটে ১৪০ রান।

১৮.০৭

আব্বাসকে ফেরালেন শরিফুল
১৫ বলে ৬ রান করে শরিফুলের বলে বোল্ড হয়ে ফিরলেন মোহাম্মদ আব্বাস। ৩০ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ১২৪ রান।

১৭.৪১

বাজে শটে আউট কেলি
মোস্তাফিজুর রহমানের স্লোয়ার বলে পেছনে সরে গিয়েও এগিয়ে এসে বড় শট খেলতে চেয়েছিলেন নিক কেলি। তবে স্লোয়ার হওয়ায় শর্ট স্লিপে ক্যাচ নেন তানজিদ হাসান তামিম।

১৭.২০

কিউইদের শতক
ধীরে সুস্থে খেলে শতরান তুলেছে কিউইরা। তাদের শতরান এসেছে ২৩.২ ওভারে। ব্যাট করছেন নিক কেলি ও মুহাম্মদ আব্বাস।

১৭.২০

ফিফটি তুলেছেন কেলি
সিরিজের শেষ ম্যাচেও ফিফটি তুলে নিয়েছেন কিউই ওপেনার নিক কেলি। তার ইনিংসে ছয়টি চার ও একটি ছক্কার মার ছিল।

১৬.৫৬

অধিনায়কে কাটা পড়লেন ল্যাথাম
বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের বলে কাটা পড়েছেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। সুইপ শর্ট খেলতে গিয়ে ধরা পড়েছেন শরিফুলের হাতে।

১৬.৩৮

নাহিদ রানায় দ্বিতীয় সাফল্য
প্রথম উইকেট পতনের পর বাংলাদেশ বেশ করে চেষ্টা করছিল দ্বিতীয় উইকেটের। এর মাঝে রিভিউ নিলেও তা আম্পায়ারস কলে বেঁচে যান ব্যাটার। তবে দ্বিতীয় সাফল্য এনে দিয়েছেন নাহিদ রানা, আউট করেছেন ইয়ংকে।

১৫.৪৮

মোস্তাফিজের প্রথম শিকার নিকোলস
দলে ফিরে প্রথমেই বাংলাদেশকে সাফল্য এনে দিয়েছেন মোস্তাফিজুর রহমান। চতুর্থ ওভারের দ্বিতীয় বলে আউট করেছেন হেনকি নিকোলসকে।

১৫.০২

শান্তর সেঞ্চুরি, লিটনের ফিফটি, সিরিজ জিততে পুঁজি ২৬৫

১৪.৫৯

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ২৬৫/৮ (৫০)
নাজমুল হোসেন শান্ত-১০৫ (১১৯)
লিটন দাস-৭৬ (৯১)

উইল ও’রোর্ক- ৩/৩২ (৭)
জেডেন লেনক্স- ২/৫০ (১০)

১৪.২৪

সেঞ্চুরির পর শান্তর বিদায়
দুবছর পর ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরির দেখা পেলেন শান্ত, নিউজিল্যান্ডের বিপক্ষে। ৯ চার ও ২ ছক্কায় ১১৪ বলে শতক স্পর্শ করেছেন। অবশ্য মারকুটে ইনিংস খেলতে গিয়ে পরের ওভারে লেনক্সের বলে আউট হয়েছেন।

১৪.১৮

২০ ম্যাচ পর শান্তর সেঞ্চুরি
সবশেষ ২০২৪ সালের মার্চে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি (১২২*) করেছিলেন নাজমুল হোসেন শান্ত। দুই বছর পর একই মাঠে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরির দেখা পেলেন নিউজিল্যান্ডের বিপক্ষে। ৯ চার ও ২ ছক্কায় ১১৪ বলে শতক স্পর্শ করেন শান্ত।

১৪.১৫

শান্তর চতুর্থ সেঞ্চুরি
বিপদের সময় দলকে টেনে তোলার পাশাপাশি চতুর্থ ওয়ানডে সেঞ্চুরি তুলে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। ইনিংসে খেলেছেন ১১৪ বল, মেরেছেন ৯টি চার ও ২টি ছক্কা।

১৪.১০

রানের গতি বেড়েছে বাংলাদেশের
প্রথমদিকে পরপর দুটি উইকেট পড়ার পর রানের চাকা কিছুটা থমকে গিয়েছিল। বিচ্ছিন্ন হওয়ার আগে লিটন-শান্ত সে চাকা সচল করেছেন। ৩৯.৪ ওভারে দুইশ রান এসেছে বাংলাদেশের।

১৪.০৪

শান্তর সাথে লিটনের জুটি ছিন্ন
দলকে নিরাপদ জায়গায় রেখে বিদায় নিয়েছেন লিটন দাস। চতুর্থ উইকেট জুটিতে তাদের থেকে রান এসেছে ১৬০। লিটন ৯১ বলে ৭৬ রান করে লেনক্সের বলে বোল্ড হয়েছেন।

১৩.৩৪

লিটনের ফিফটি
শান্তর সাথে জুটি গড়ে বাংলাদেশের রানের চাকা সচল রেখেছেন লিটন। সঙ্গে ফিফটি তুলে নিয়েছেন ৭১ বলে, দুটি চারের মারে।

১৩.২১

লিটন-শান্তর শতরানের জুটি
দলে ফিরে সৌম্য সরকার সুযোগ কাজে লাগাতে পারেননি। তার আউটের পর লিটন দাসকে সঙ্গে নিয়ে শতরানের জুটি গড়েছেন নাজমুল হোসেন শান্ত।

১২.৫৯

বাংলাদেশের শতক, শান্তর ফিফটি
লিটন এবং শান্ত জুটি গড়ে বাংলাদেশকে শতরানে পৌঁছে দিয়েছেন। তাদের জুটিতে এপর্যন্ত এসেছে ৭১ রান। শান্ত ফিফটি করে ক্রিজে টিকে আছেন। ফিফটি এসেছে ৭০ বলে।

১২.৫০

রান উঠছে ধীর গতিতে
প্রথম ৩ ওভারে দুই উইকেট হারানোর পর আর সেভাবে রান তুলতে পারেনি বাংলাদেশ। চারের কিছুটা বেশি রেটে রান উঠছে। ২৩ ওভারে শতরান পূর্ণ করতে পারেনি টিম টাইগার্স।

১২.১০

বাংলাদেশের ফিফটি
১৪তম ওভারের তৃতীয় বলে এসে ফিফটি পেয়েছে বাংলাদেশ। লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত ব্যাটিং করছেন।

১১.৪৪

ও’রোর্কের তৃতীয় শিকার সৌম্য
সাইফ হাসান ও তানজিদ হাসান তামিমের বিদায়ে নাজমুল হোসেন শান্তকে নিয়ে ইনিংস মেরামতের কাজ শুরু করেছিলেন সৌম্য সরকার। তিনিও টিকতে পারেননি ও’রোর্কের সামনে, আউট হয়েছেন ১৮ রান করে।

১১.১৬

তানজিদেরও বিদায়
উইল ও’রোর্কের দ্বিতীয় ওভারের প্রথম বলে বিদায় নিয়েছেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। করে গেছেন মাত্র ১ রান।

১১.১১

কিউইদের রিভিউ নষ্ট
দ্বিতীয় ওভারের তৃতীয় বলে তানজিদ হাসান তামিমের লেগ বিফোরের আবেদন করেছিল নিউজিল্যান্ড। আম্পায়ার সাড়া না দেয়ায় রিভিউ নিলে নষ্ট হয়।

১১.০৩

প্রথম ওভারেই সাইফের বিদায়
সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচের প্রথম ওভারেই বিদায় নিয়েছেন সাইফ হাসান। উইল ও’রোর্কের বলে উইকেটকিপার টম ল্যাথামের গ্লাভসে তালুবন্দি হন তিনি।

১০.৪০

নিউজিল্যান্ড একাদশ
হেনরি নিকোলস
নিক কেলি
উইল ইয়ং
ডিন ফক্সক্রফট
টম ল্যাথাম
মুহাম্মদ আব্বাস
জশ ক্লার্কসন
নাথান স্মিথ
বেন লিস্টার
উইল ও’রোর্ক
জেডেন লেনক্স

১০.৩৫

বাংলাদেশ একাদশ
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক)
তানজিদ হাসান তামিম
সৌম্য সরকার
সাইফ হাসান
নাজমুল হোসেন শান্ত
লিটন দাস
তাওহীদ হৃদয়
মোস্তাফিজুর রহমান
শরিফুল ইসলাম
তানভীর ইসলাম
নাহিদ রানা

১০.৩০

টস
চট্টগ্রামে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে টসে জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে নিউজিল্যান্ড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রামনিউজিল্যান্ডবাংলাদেশবিসিবিমতিউর রহমানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

রোনালদোর রেকর্ডে প্রথমার্ধে ৩ গোল পর্তুগালের

জুন ২৩, ২০২৬

বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ বন্ধ হয়ে গেছে: নাহিদ ইসলাম

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসার মায়ের চিকিৎসায় এগিয়ে এলেন বিএনপি নেতা ডা. রফিক

জুন ২৩, ২০২৬

ফিফায় বার্সেলোনার বিরুদ্ধে অভিযোগ করবে অ্যাটলেটিকো

জুন ২৩, ২০২৬

চীন সফরের প্রথম দিনেই গুরুত্বপূর্ণ বৈঠক ও কূটনৈতিক কার্যক্রমে ব্যস্ত প্রধানমন্ত্রী

জুন ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT