চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবশেষে দেশে ফিরতে চলেছেন জামাল-তপুরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৬ অপরাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

নেপালে সরকার বিরোধী বিক্ষোভের কারণে প্রীতি ম্যাচ খেলতে যাওয়া বাংলাদেশ জাতীয় ফুটবল দল আটকা পড়েছিল। ৯ সেপ্টেম্বর শেষ ম্যাচ খেলে জামাল-তপুদের দেশে ফেরার কথা থাকলেও দ্বিতীয় ম্যাচ খেলতে পারেননি। এরপর দেশটির ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ায় আটকা পড়েছিল দল।

অবশেষে দেশে ফেরার সুযোগ পাচ্ছে বাংলাদেশ দল। টিম হোটেল থেকে বৃহস্পতিবার সকালে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তাদের দুপুরে ঢাকায় ফেরার কথা রয়েছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও কাঠমান্ডুর দূতাবাসের সম্মিলিত প্রচেষ্টায় দেশে ফিরতে পারছে জাতীয় দল। বাংলাদেশ-নেপাল ম্যাচ কাভারেজ করতে যাওয়া বিভিন্ন টিভি ও পত্রিকার সাংবাদিকরাও একই ফ্লাইটে ফেরার সুযোগ পাচ্ছেন।

বাংলাদেশ ফুটবল দল ৩ সেপ্টেম্বর নেপালে গিয়েছিল দুটি প্রীতি ম্যাচ খেলতে। ৬ সেপ্টেম্বর প্রথম ম্যাচ গোল শূন্য ড্র হয়। দ্বিতীয় ম্যাচ ৯ সেপ্টেম্বর হওয়ার কথা থাকলেও আন্দোলনের কারণে সেটি বাতিল হয়ে যায়।

বুধবার মিডফিল্ডার সোহেল রানা বলেছিলেন, ‘আলহামদুলিল্লাহ, গতকালের থেকে আজকে আমাদের দলের অবস্থা ভালো। কারণ গতকাল নেপালে যে অবস্থা ছিল তার চেয়ে আজকে অনেক শান্ত। আর্মি সবকিছু দেখতেছে, এজন্য কোনোরকম ঝামেলা বা ওরকম কিছু নেই।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জামালত্রিভুবননেপালবাংলাদেশলিড স্পোর্টসসোহেল
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের সকালটা ব্রাজিল না মরক্কোর হবে, দেখা যাক: ইমতিয়াজ জনি

জুন ১৩, ২০২৬

জার্মানির প্রথম ম্যাচে যেমন হতে পারে একাদশ

জুন ১৩, ২০২৬

থমাসকে কানাডায় ঢুকতে না দেয়ায় ঘানা সরকারের কঠোর সমালোচনা

জুন ১৩, ২০২৬

বিশ্বকাপের মাসকট সেজে মাদক ব্যবসায়ী ধরল পুলিশ

জুন ১৩, ২০২৬

আরআইবিএর আন্তর্জাতিক স্বীকৃতি পেল ব্র্যাক ইউনিভার্সিটির পরিবেশবান্ধব ক্যাম্পাস

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT