ফুটবল

বাংলাদেশ-আফগানিস্তান দুই ম্যাচ দেখাবে আলাদা দুই চ্যানেল

বাংলাদেশ ও আফগানিস্তানের ফুটবল খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ও আফগানিস্তানের ফুটবল খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে, আন্তর্জাতিক ফুটবল ম্যাচের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

ফিফা উইন্ডোতে ৪ ও ৭ সেপ্টেম্বর ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দুটি ম্যাচই ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনাতে হবে। সম্প্রচারে যুক্ত থাকবে বেসরকারি দুই টিভি চ্যানেল।

৪ সেপ্টেম্বর হতে চলা ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে নিউজ টুয়েন্টিফোর, দ্বিতীয় ম্যাচটি দেখাবে টি-স্পোর্টস।

কারণ হিসেবে জানানো হল, ৪ সেপ্টেম্বর ওয়ানডে ফরম্যাটে হতে চলা এশিয়া কাপে মুখোমুখি হবে ভারত ও নেপাল। ফুটবল ম্যাচের পাশাপাশি এশিয়া কাপের সম্প্রচার সত্ত্ব কিনেছে বসুন্ধরা গ্রুপের ক্রীড়াভিত্তিক চ্যানেল টি-স্পোর্টস।

প্রায় একই সময়ে ম্যাচ দুটি হওয়ায় ভারত-নেপালের ম্যাচের টিভি সম্প্রচারে টি-স্পোর্টস থাকবে। এজন্য বসুন্ধরা গ্রুপের সংবাদভিত্তিক চ্যানেল নিউজ টুয়েন্টিফোরে প্রথম ম্যাচ দেখানো হবে সরাসরি।

আফগানদের বিপক্ষে ৭ সেপ্টেম্বরের খেলাটি সম্প্রচার করবে টি-স্পোর্টস। কারণ ঐদিন এশিয়া কাপের কোনো খেলা নেই। বাফুফের পক্ষ থেকে ফিফা প্রীতি ম্যাচের সময় অবশ্য এখনো জানানো হয়নি।

অনলাইন প্ল্যাটফর্মে টি-স্পোর্টসের ইউটিউব চ্যানেল এবং টি-স্পোর্টস অ্যাপে দুটি ম্যাচই সরাসরি দেখা যাবে।

বিষয়:অনলাইন আফগানিস্তান টিভি ফিফা বাফুফে বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…