ক্রিকেট

বাংলাদেশ একাদশে এক পরিবর্তন, চার স্পিনারের সাথে এক পেসার

বাংলাদেশের ক্রিকেট দলের অধিনায়ক ও কর্মকর্তারা মাঠে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মাঠে বাংলাদেশের ক্রিকেট দলের অধিনায়ক ও কর্মকর্তারা উপস্থিত, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

টানা চার ওয়ানডে সিরিজ হারের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। টাইগারদের সামনে সিরিজ হারের ধারাবাহিকতা থেকে বের হওয়ার সুযোগ। ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ জয়ের মিশনে দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে আগে ব্যাট করবে বাংলাদেশ। একাদশে এক পরিবর্তন এনেছে স্বাগতিক দল।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু দুপুর দেড়টায়। মিরপুরের স্পিন উইকেটে বাড়তি সুবিধা নিতে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে জরুরি ডেকে একাদশেই যুক্ত করে ফেলেছে বাংলাদেশ। তাসকিন আহমেদকে বিশ্রাম দিয়ে ফেরানো হয়েছে তাকে।

চার স্পিনার ও এক পেসার নিয়ে একাদশ সাঁজিয়েছে বাংলাদেশ। রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মেহেদী হাসান মিরাজের সঙ্গে খেলছেন নাসুম। একমাত্র পেসার হিসেবে আছেন মোস্তাফিজুর রহমান।

ক্যারিবীয় একাদশে দুই পরিবর্তন। স্পিনশক্তি বাড়াতে আকিম আগস্টে ও আকিল হোসেইনকে নিয়েছে সফরকারী দল। বাদ পড়েছেন রোমারিও শেফার্ড, জাডেন সিলেস।

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক) , নাজমুল হোসেন শান্ত. সাইফ হাসান, নুরুল হাসান সোহান, তাওহীদ হৃদয়, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, সৌম্য সরকার, মাহিদুল ইসলাম অঙ্কন।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্র‌েন্ডন কিং, আলিক আথানজে, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক), শেরফান রাদারফোর্ড, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, গুডাকেশ মোতি, খ্যারি পিয়েরে, আকিম অগাস্তে, আকিল হোসেইন।

বিষয়:অঙ্কন ওয়েস্ট ইন্ডিজ নাসুম বাংলাদেশ বিসিবি মিরপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…