চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবিনা-মাসুরার গোলে মালদ্বীপকে হারাল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৮ অপরাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০২২
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

নেপালে পা রেখেই ইতিবাচক ফুটবল খেলার কথা জানিয়েছিলেন বাংলাদেশের কোচ গোলাম রব্বানি ছোটন। গুরুর মান রেখেছেন শিষ্যরা। মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে মালদ্বীপকে হারিয়ে শুভ সূচনা করেছে লাল-সবুজের দল।

বুধবার দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। জোড়া গোল করেছেন সাবিনা খাতুন। একটি গোল এসেছে মাসুরা পারভিনের থেকে।

কাঠমান্ডুতে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। প্রথম ত্রিশ মিনিটে একাধিক সুযোগ পেয়েও জালে বল জড়াতে পারছিলেন না কেউই। ব্যর্থতার বৃত্ত ভাঙেন সাবিনা খাতুন। ৩২তম মিনিটে বক্সের বাইরে থেকে শট নিয়ে জালে বল জড়ান এ ফরোয়ার্ড।

দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মাসুরা পারভিন। অধিনায়ক সাবিনা নিজের দ্বিতীয় গোলটি করেন ৪০তম মিনিটে। রক্ষণ সামলাতে ব্যস্ত থাকা মালদ্বীপের ফুটবলাররা প্রথমার্ধে তেমন কোনো আক্রমণই করতে পারেনি। ৩-০ গোলে শেষ হয় শুরুর অর্ধের খেলা।

বিরতির পর আক্রমণের ধার কিছুটা কমে বাংলাদেশের মেয়েদের। সানজিদার পরিবর্তে শামসুন্নাহার জুনিয়রকে এবং স্বপ্নার জায়গায় তহুরা খাতুনকে নামান কোচ। তাতে আক্রমণ বেড়েছে, গোলের সুযোগও এসেছে। কিন্তু গোলটা আসেনি।

হ্যাটট্রিক করার আপ্রাণ চেষ্টা চালিয়েছেন সাবিনা। কিন্তু গোল পাননি আর। একবার অবশ্য জালে বল পাঠিয়ে হ্যাটট্রিকের উল্লাসও করেছিলেন। পরের মুহূর্তেই সহকারী রেফারি অফসাইডের পতাকা তুললে গোলবঞ্চিত হন অধিনায়ক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশমাসুরালিড স্পোর্টসসাবিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

জয়ে আসর শুরু নেপালের, মালদ্বীপের জালে ভারতের গোল উৎসব

মে ২৫, ২০২৬

বিশ্বকাপে খেলতে ‘ঝুঁকি’ নেই মেসির

মে ২৫, ২০২৬

সচিব হলেন ৪ কর্মকর্তা

মে ২৫, ২০২৬

সৌদি ফুটবলারের পাসপোর্ট চুরি, বিশ্বকাপ প্রস্তুতিতে ধাক্কা

মে ২৫, ২০২৬

স্পেনের স্কোয়াডে রিয়ালের খেলোয়াড় না থাকা প্রসঙ্গে যা বললেন কোচ

মে ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT