চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুশফিক-মুমিনুলকে নিয়ে ‘এ’ দলের পাকিস্তান সফর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৪ অপরাহ্ণ ৩০, জুলাই ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী ১৭ আগস্ট দুই টেস্টের সিরিজ খেলতে পাকিস্তানে যাবে বাংলাদেশ। তার আগে দেশটিতে পাঠানো হচ্ছে ‘এ’ দলকে। টেস্টের অন্যতম সেরা দুই ব্যাটার মুশফিকুর রহিম ও মুমিনুল হককে পাঠানো হচ্ছে ‘এ’ দলের হয়ে প্রথম চার দিনের ম্যাচ খেলানোর জন্য। ৬ আগস্ট রওনা হবে দল।

২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট। ৩০ আগস্ট থেকে করাচিতে দ্বিতীয় টেস্ট খেলবে দুদল। ম্যাচ দুটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য মূলত অভিজ্ঞ দুই ব্যাটার মুশফিক-মুমিনুলকে আগেভাগে পাঠানো হচ্ছে। ‘এ’ দলের সফরে রয়েছে দুটি চার দিনের ম্যাচ, তিনটি ওয়ানডে। প্রথম চার দিনের ম্যাচ শুরু ১০ আগস্ট।

Banglabid

ওয়ানডে সিরিজের জন্য ঘোষণা করা হয়েছে একটি দলই। তাতে রাখা হয়েছে সৌম্য সরকার, এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিনদের।

প্রথম চার দিনের ম্যাচের দল: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহিদুল ইসলাম অঙ্কন, নাঈম হাসান, হাসান মুরাদ, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, তানজিম সাকিব, রেজাউর রহমান রাজা, রুয়েল মিয়া।

দ্বিতীয় চার দিনের ম্যাচের দল: এনামুল হক বিজয়, নাইম শেখ, সাইফ হাসান, সৌম্য সরকার, শাহাদাত হোসেন দিপু, মোসাদ্দেক হোসেন সৈকত, জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, হাসান মুরাদ, তানভীর ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম সাকিব, রেজাউর রহমান রাজা, রুয়েল মিয়া।

Reneta

ওয়ানডে দল: সৌম্য সরকার, এনামুল হক বিজয়, নাইম শেখ, সাইফ হাসান, জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, মোসাদ্দেক হোসেন সৈকত, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, রেজাউর রহমান রাজা, রুয়েল মিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এ দলপাকিস্তানবাংলাদেশমুমিনুলমুশফিকলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT