চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পোল্যান্ডকে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিতে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৯ পূর্বাহ্ণ ৩০, মে ২০২৪
অন্যান্য খেলা, স্পোর্টস
A A
বাংলাদেশের খেলোয়াড়রা পোল্যান্ডের বিরুদ্ধে ডিফেন্সে অবস্থান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আসরের উদ্বোধনী ম্যাচে কাবাডি বিশ্বকাপের সেমিফাইনাল খেলা সাউথ কোরিয়াকে হারিয়ে শুরু। এরপর মালয়েশিয়া, তৃতীয় ম্যাচে ইন্দোনেশিয়া এবং চতুর্থ ম্যাচে পোল্যান্ডকে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক বাংলাদেশ। ম্যাচসেরার পুরস্কার জিতে নিয়েছেন রেইডার আরদুজ্জামান মুন্সি।

মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার দিনের প্রথম খেলা শুরু হয় সকাল ১০ টায়। সেমিফাইনাল নিশ্চিতে পোলিশদের উপর প্রথম থেকেই চড়াও হয় আরুদুজ্জামান মুন্সিরা। ম্যাচ শেষে ৭৯-২৮ পয়েন্টে জিতে সেমিফাইনাল নিশ্চিত করে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বাংলাদেশ।

যথারীতি প্রথম রেইডে পয়েন্ট আদায় করে নেন অধিনায়ক আরদুজ্জামান। এদিনও প্রথম চার মিনিটে এক লোনা পেয়ে যায় বাংলাদেশ। দুই মিনিট পর আবারও এক লোনা পায় লাল-সবুজের দল। এদিন প্রথম থেকে দেখা যায়নি গত দুই ম্যাচের সেরা খেলোয়াড় মিজানুর রহমানকে।

র‍্যাঙ্কিংয়ে ভালো অবস্থানে থাকলেও সেই অনুযায়ী খেলতে পারেনি পোলিশরা। প্রথমার্ধের খেলায় তিন লোনাসহ ৩৮-১৫ পয়েন্ট নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। তবে অসংখ্য বোনাস পয়েন্ট আদায় করে নেয় ইউরোপের দেশটি।

বিরতির পর প্রথম আক্রমণেই পয়েন্ট পায় বাংলাদেশ। আরও এক লোনা আসে স্বাগতিকদের  ঝুলিতে। তবে প্রথম আক্রমণে এসে বোনাস পয়েন্ট পায় পোল্যান্ড। ম্যাচের ২৮, ৩৪ ও ৩৮ মিনিটে আরও তিন লোনা পায় বাংলাদেশ। শেষ পর্যন্ত আসরে বাংলাদেশ সর্বাধিক পয়েন্ট ও লোনাসহ ৭৯-২৮ ব্যবধানে জিতে যায় ।

লাল-সবুজের দল গ্রুপপর্বের শেষ ম্যাচ খেলবে ৩১ মে প্রতিবেশী দেশ নেপালের বিপক্ষে। একই ভেন্যুতে খেলা শুরু হবে সন্ধ্যা ৬ টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

Reneta

গ্রুপপর্বের তৃতীয় ম্যাচে ইন্দোনেশিয়াকে পাত্তা দেয়নি বাংলাদেশ। দ্বীপদেশটি লাল-সবুজদের বিপক্ষে হেরেছিল ৫৯-১৯ পয়েন্টের ব্যবধানে। এ ম্যাচেও ম্যাচসেরার পুরস্কার জিতে নেন লেফট রেইডার মিজানুর রহমান।

দ্বিতীয় ম্যাচে লাল-সবুজের প্রতিনিধিরা সফরকারী মালয়েশিয়ার বিপক্ষে ছয় লোনাসহ ৭৩-২২ পয়েন্টের ব্যবধানে জিতেছিল। ওই ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছিলেন বাংলাদেশের রাইট রেইডার আল আমিন।

এর আগে চতুর্থ আসরের উদ্বোধনী ম্যাচে প্রথমবারের মত অংশগ্রহণ করা সাউথ কোরিয়াকে ৬৭-২২ পয়েন্টে হারিয়ে শিরোপা রক্ষার মিশনে নামে বাংলাদেশ। ম্যাচসেরা হয়েছিলেন বাংলাদেশের লেফট রেইডার মিজানুর রহমান।

বঙ্গবন্ধু কাপ কাবাডির জমকালো চতুর্থ আসরে অংশ নিয়েছে ইউরোপ, আফ্রিকা ও এশিয়া তিন মহাদেশের ১২ দল। শুরুতে দু-গ্রুপে ভাগ হয়ে কোর্টে খেলা গড়াবে। দু-গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সেমিফাইনালে মুখোমুখি হবে, শেষে ফাইনাল। ৩ জুন শিরোপার মঞ্চ দিয়ে আসরের পর্দা নামবে।

‘এ’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশের সঙ্গে রয়েছে নেপাল, পোল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সাউথ কোরিয়া। ‘বি’ গ্রুপে থাকছে ইরাক, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, কেনিয়া, উগান্ডা ও জাপান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল-আমিনকাবাডিকাবাডি ফেডারেশননেপালপোল্যান্ডবাংলাদেশমিজানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজার সৈকতে গোসলে নেমে যুবকের মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

অস্ট্রেলিয়ায় তাইজুলের চোট: কতটা গুরুতর, এখন কেমন আছেন?

আগস্ট ৭, ২০২৬

শিশু সুরক্ষা মামলায় মেটাকে আরও ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা

আগস্ট ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন উদ্যোগ

আগস্ট ৭, ২০২৬

হাসপাতালে মিঠুন চক্রবর্তী, ছুটে গেলেন শুভেন্দু

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT