ক্রিকেট

শতভাগের বেশি দিতে পারলে সেমিফাইনাল খেলবে বাংলাদেশ

বাংলাদেশের ক্রিকেট কোচের প্রেস কনফারেন্স, সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ক্রিকেট কোচ সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, বিভিন্ন মিডিয়া প্রতিনিধির প্রশ্নের উত্তর দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের দল দিয়েছে বাংলাদেশ। এবারের আসর বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে নিয়ে যাওয়া হয়েছে। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে খেলতে যাবে দল। তার আগে সার্বিক অবস্থা জানিয়েছেন প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন। তার মতে, বাংলাদেশ সামর্থ্যের শতভাগের বেশি দিতে পারলে সেমিফাইনাল খেলতে পারবে।

বাংলাদেশ দলের লক্ষ্য নিয়ে প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ বললেন, ‘মূলত এটা বৈশ্বিক আসর, পৃথিবীর সব দেশ এখানে খেলে। আমরা যদি আমাদের সামর্থ্যের শতভাগ দিয়ে খেলতে পারি, ভালো করার সুযোগ আছে।’

‘আমরা যদি আমাদের সামর্থ্যের শতভাগের বেশি ১১০ শতাংশ দিয়ে খেলতে পারি, আমাদের সেমিফাইনাল খেলার সম্ভাবনা রয়েছে।’

বিশ্বকাপের আগে বাংলাদেশ ‘এ’ দলের মোড়কে জাতীয় দলকে শ্রীলঙ্কায় পাঠানো প্রশ্নে তিনি বললেন, ‘এর আগে আমরা অস্ট্রেলিয়া, ভারত এবং এশিয়া কাপে খেলে হেরেছি। আমরা আসলে একটি উইনিং মোমেন্ট চাইছিলাম, এজন্যই আমরা মোটামুটি আমাদের জাতীয় দলের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে সেখানে খেলতে পাঠিয়েছি।’

‘আমার মনে হয়েছে এখানে ক্যাম্প করার থেকে অপরিচিত প্রতিপক্ষের সাথে খেলা ওদের জন্য আরেকটু ভালো হবে। প্রতিপক্ষ যেই-ই হোক, জয়ের টোনে ফিরে আসা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। এটাই আমাদের উদ্দেশ্য ছিল।’

বিষয়:ইউএইজ্যোতিবাংলাদেশমেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪শিপনশ্রীলঙ্কা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…