চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেলিনরের সবচেয়ে গতিশীল বাজারগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩২ অপরাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০২৫
তথ্যপ্রযুক্তি
A A
টেলিনর বাংলাদেশের বাজারে নতুন উদ্যোগের উদ্বোধন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

টেলিনরের সবচেয়ে গতিশীল বাজারগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম বলে জানিয়েছেন গ্রুপটির প্রেসিডেন্ট ও সিইও বেনেডিক্টে শিলব্রেড ফাসমার।

সম্প্রতি প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সফর করেন তিনি। যা বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের প্রতি টেলিনরের আন্তরিক প্রতিশ্রুতির প্রতিফলন।

বেনেডিক্টের প্রথম গন্তব্য ছিল মার্কেট; যেখানে তিনি পরিবেশক, খুচরা বিক্রেতা ও গ্রাহকদের সাথে সরাসরি কথা বলেন। তিনি তাদের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও আকাঙ্ক্ষাগুলো মনোযোগ দিয়ে শোনেন। টেলিনরের অন্যতম মিশন হচ্ছে গ্রাহকদের প্রয়োজনটা বোঝা- তার এই পদক্ষেপ সে বিষয়টিকেই তুলে ধরে।

Banglabid

টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও সিইও বেনেডিক্টে শিলব্রেড ফাসমার বলেন, টেলিনরের সবচেয়ে গতিশীল বাজারগুলোর মধ্যে বাংলাদেশ একটি। এখানে এসে আমার জন্য প্রথমেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সেই মানুষগুলোর সাথে দেখা করা, যাদের আমরা প্রতিদিন সেবা প্রদান করছি। গ্রাহকদের সাথে সরাসরি কথা বলে এবং গ্রামীণফোনের সহকর্মী ও পার্টনারদের সাথে সময় কাটিয়ে আমি উপলব্ধি করেছি, কানেক্টিভিটি কীভাবে একটি সমাজ জুড়ে সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে। আমি বাংলাদেশের উদ্যম, উদ্ভাবন ও সম্ভাবনায় দারুণভাবে অনুপ্রাণিত।

গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, গ্রুপ সিইও হিসেবে বেনেডিক্টের প্রথম বাংলাদেশ সফরে তাকে স্বাগত জানাতে পেরে আমরা গর্বিত। গ্রাহক ও কর্মীদের সাথে তার তাৎক্ষণিক সংযোগে আমাদের ব্যবসার মূল বিষয়টি প্রতিফলিত হয়েছে- সেটি হচ্ছে সবার আগে মানুষ। ব্যবসায়িক কমিউনিটির সাথে তার আলোচনা এবং আমাদের টিমকে দেওয়া তার অনুপ্রেরণা, আমরা যাতে দায়িত্ব ও উচ্চাকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের ডিজিটাল অগ্রগতিতে নেতৃত্ব দিতে পারি, সেই সংকল্পকে আরও জোরদার করেছে।

সফরকালে বাংলাদেশের ব্যবসায়িক সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং গ্রামীণফোনের সম্মানিত এন্টারপ্রাইজ গ্রাহকদের সাথে সাক্ষাৎ করেন বেনেডিক্টে। এসময় বাংলাদেশের ডিজিটাল অগ্রগতির অংশীদার হিসেবে টেলিনরের ভূমিকা ও প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি। তিনি গ্রামীণফোন টিমের সাথেও সময় কাটান এবং অফিস ফ্লোরে ঘুরে ঘুরে কর্মীদের সাথে সরাসরি দেখা করেন। এরপর টাউনহল বক্তৃতায় টেলিনর গ্রুপ নিয়ে তার ভিশন এবং বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতিকে এগিয়ে নিতে গ্রামীণফোন কীভাবে পরবর্তী পর্যায়ের সল্যুশন নিয়ে আসতে পারে তার ওপর আলোকপাত করেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রামীন ফোনটেলিনর গ্রুপ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT