ফিলিস্তিনের ৩শ’ ছাত্রীকে বৃত্তি দিচ্ছে বাংলাদেশ। আপাতত দেশের ৯টি বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে পড়ার সুযোগ পাবেন এই শিক্ষার্থীরা। ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ রামাদান এজন্য ধন্যবাদ দেওয়ার পাশাপাশি জানিয়েছেন, গাজায় একটি এতিমখানাও করে দিচ্ছে বাংলাদেশ। তিনি বলেন, বাংলাদেশের মানুষ শুধু সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে বসে নেই, তারা সত্যিকার অর্থেই পাশে দাঁড়িয়েছে। গাজায় যুদ্ধ বিরতি নিয়ে সৌদি আরবে বিশ^ নেতাদের আলোচনা নিয়ে আশাবাদের কথাও জানান তিনি।








