উন্নত বিশ্ব গড়ার লক্ষ্যে জলবায়ু পরিবর্তনের প্রভাব কাটিয়ে উঠতে কার্যকর নীতি এবং পরিকল্পনার পাশাপাশি বৈশ্বিক উদ্যোগের সাথে একক প্রচেষ্টার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের দিল্লিতে দুর্যোগসহিষ্ণু অবকাঠামো সংক্রান্ত পঞ্চম আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনীতে পাঠানো ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ অনাকাঙ্ক্ষিত জলবায়ু বিপর্যয় ও দুর্যোগের মুখোমুখি হচ্ছে, যা আমাদের প্রতিষ্ঠান ও সম্পদের ব্যাপক ক্ষতি করছে।






