সামষ্টিক অর্থনীতি ব্যবস্থাপনায় বাংলাদেশ ভালো করছে: বিশ্বব্যাংক
আলোচনায় অংশগ্রহণকারী ব্যক্তিরা সাউথ এশিয়া ডেভেলপমেন্ট আপডেট ২০২৪ বিষয়ক আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
সামষ্টিক অর্থনীতি ব্যবস্থাপনায় বাংলাদেশ ভালো করছে বলে মন্তব্য করেছে বিশ্বব্যাংক। সংস্থার বাংলাদেশ প্রধান সংবাদ সম্মেলনে বলেছেন, করোনার পরও ধকল সামলে ঘুরে দাঁড়াতে শুরু করেছিল অর্থনীতি। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে না পারা এবং আর্থিক খাতের ভঙ্গুর দশা অস্বীকার করার উপায় নেই। উন্নয়ন সহযোগীরা ঋণ দিতে মুখিয়ে আছে বলে সম্প্রতি অর্থমন্ত্রী যে মন্তব্য করেছিলেন তার জবাবে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর বলেছেন, ৫০ কোটি ডলারের বাজেট সহায়তাসহ ঋণ দিতে প্রস্তুত তারা। তবে তার আগে আর্থিক খাতে বিশ^ব্যাংকের সুপারিশ অনুযায়ী সংস্কার করতে হবে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







