আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে টসে হেরে আগে ফিল্ডিং করছে বাংলাদেশ। মিরপুরের হোম অব ক্রিকেটে সকাল ১০টায় শুরু হয়েছে ম্যাচ।
সাইড স্ট্রেইনের পুরনো চোটের কারণে খেলতে পারছেন না পেসার তাসকিন আহমেদ। পরিবর্তে একাদশে আছেন শরিফুল ইসলাম।
২০১৯ সালে টেস্ট মর্যাদা পাওয়া আইরিশরা এবারই প্রথম বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে নেমেছে। এতে টাইগারদের সব টেস্ট সদস্যভুক্ত দলের বিপক্ষেই লাল-বলের ক্রিকেট খেলার অভিজ্ঞতা হল।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন।







