ক্রিকেট

দুই ভাগে ইংল্যান্ড যাবে বাংলাদেশ দল

বাংলাদেশ ক্রিকেট দল ইংল্যান্ডের জন্য বিমানবন্দরে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

পাঁচজন বাংলাদেশ ক্রিকেটার বিমানবন্দরে দাঁড়িয়ে, তাদের ব্যাগ ও কিট ব্যাগ সহ, ইংল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু।. Channel i News – চ্যানেল আই নিউজ

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে রোববার দিবাগত রাতে ইংল্যান্ড যাবে বাংলাদেশ দলের একাংশ। সোমবার সকালের ফ্লাইটে লন্ডনের পথে রওনা হবেন বাকিরা। আইরিশদের বিপক্ষে সিরিজটির ভেন্যু লন্ডনের অদূরে চেমসফোর্ড।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্র জানিয়েছে রোববার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে প্রথম বহর ঢাকা ছাড়বে। পরের বহরটি রওনা হবে সকাল ১১টা ১৫ মিনিটের ফ্লাইটে।

আইপিএল খেলার জন্য ভারতে থাকা মোস্তাফিজুর রহমান ভারত থেকেই যাবেন ইংল্যান্ডে। লিটন দাস ফিরে এসেছেন দেশে। দলের সঙ্গেই যাবেন তিনি। সাকিব আল হাসান আছেন পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে। সেখান থেকেই যাবেন চেমসফোর্ডে।

বাকি ক্রিকেটাররা সিলেটে তিন দিনের ক্যাম্পে অংশ নিয়েছেন। আগামী ৯, ১২ ও ১৪ মে মাঠে গড়াবে ওয়ানডে ম্যাচগুলো। এই সময়টায় বৃষ্টির শঙ্কা থাকায় নিজেদের দেশে নয় বাংলাদেশকে ইংল্যান্ডে আতিথেয়তা দিবে আইরিশরা।

বিষয়:ইংল্যান্ড চেমসফোর্ড জাতীয় দল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…