যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে ৩০ বছর পূর্তি উৎসব উদযাপন করেছে বাংলাদেশ ইন্সটিটিউট অব পারফর্মিং আর্টস (বিপা)।
চারদিনের এ উৎসব (২৭ জুলাই থেকে ৩০ জুলাই) উদ্বোধন করেন বিপা’র পৃষ্ঠপোষক ও বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আওলাদ হোসেন খান। এই উৎসবে বাংলা সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার পথিকৃৎ সংগঠনটির বর্ষপূর্তি উৎসবে যোগ দেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের প্রবাসী বাঙালিরা।
নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হয় এই উৎসব। অনুষ্ঠানমালার মধ্যে ছিলো সঙ্গীত, নৃত্য, ছোটদের কবিতা আবৃত্তি, আল্পনা অঙ্কনসহ নানা আয়োজন।
এই সময় প্রবাসী বাঙালিরা বিদেশের মাটিতে বাংলা সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়ার এ আয়োজনের ভূয়সী প্রসংশা করেন।







