চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের বিপক্ষে গোল না করেও জিতল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৮ অপরাহ্ণ ২৪, মার্চ ২০২৩
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের অনূর্ধ্ব-১৭ নারী সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে কৌশল এবং ফরমেশনে পরিবর্তন থাকবে- এ কথা আগেই জানিয়েছিলেন গোলাম রব্বানি ছোটন। লাল-সবুজের দল ৪-২-৪ ফরমেশনে টিম ইন্ডিয়ার বিপক্ষে খেলতে নামে। তাতে দেখা গেল জয়ের মুখ। আখিলা রাজন হেডে বল নিজেদের জালে জড়িয়ে দেয়ায় ১-০ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে বাংলাদেশ।

শুক্রবার দুপুরে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচে শুরুর একাদশে চারটি পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। রাশিয়ার বিপক্ষে খেলা কানন আক্তার, ঋতু আক্তার, থুইনুই মারমা এবং তৃষ্ণা রানি বেঞ্চে ছিলেন। মাঠে নেমেছিলেন পূজা দাস, মোসাম্মৎ সাগরিকা, নাদিয়া আক্তার ও সুলতানা আক্তার।

পঞ্চম মিনিটেই লিড পেতে পারতো স্বাগতিকরা। ডি বক্সের ভেতর পূজার ক্রসে বল আদায়ে ব্যর্থ হন সুরভী আকন্দ প্রীতি। তার পেছনে থাকা সুলতানা বল পেয়ে দুর্বল শট নেয়ায় তা পোস্টের কাছ দিয়ে বেরিয়ে যায়।

Banglabid

১৬ মিনিটের মাথায় ভারতের সতীর্থের লম্বা শটে রুমা আক্তারের ক্লিয়ারে ব্যর্থতার সুযোগে বল পান প্রতিপক্ষের ফুটবলার পূজা। বাংলাদেশের গোলরক্ষক সামনে বেরিয়ে এলে পোস্ট ফাঁকা হয়ে পড়ে। পূজার শটে সামান্যর জন্য বল জালের দেখা পায়নি।

সাত মিনিট পর সাগরিকা ডি বক্সে ঢুকে গেলেও ভারতের গোলরক্ষক খুশি কুমারী দ্রুততার সঙ্গে বল গ্লাভসে নেন।

বক্সের বেশ বারে থেকে খেলার ২৭ মিনিটে কিক নেন কানন রানি বাহাদুর। বল উপরের জালে জড়ালে সেই যাত্রায় ডেডলক ভাঙেনি।

Reneta

মিনিট চারের পর ডান প্রান্ত থেকে আক্রমণে ওঠেন সাগরিকা। তার পাসে বল পেলেও ভারতের ডিফেন্ডারদের পরাস্ত করতে পারেননি পূজা। রিবাউন্ডে বল নেন নুসরাত জাহাত মিতুর নেয়া কিক ভারতের গোলরক্ষক দ্বিতীয় প্রচেষ্টায় বল ধরেন।

৪০ মিনিটে আসে জোড়া সুযোগ। রিতার শট খুশি ডান দিকে ঝাঁপিয়ে ধরেন। খানিক পর প্রীতি ঠিকঠাক ফ্লিক করতে না পারায় বল পোস্টের সামান্য উপর দিয়ে চলে যায়। গোলশুন্যভাবে শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের শুরুতেই সুলতানার পরিবর্তে খেলতে নামেন তৃষ্ণা রানি।

৪৮ মিনিটে সঙ্গীতা রানি দাস দৃঢ়তার সঙ্গে প্রতিপক্ষের দুটি আক্রমণ বল লুফে নিয়ে নস্যাৎ করেন। গোল হজম থেকে বাংলাদেশ রক্ষা পায়।

ছয় মিনিট পর জয়নব বিবি রিতার দুরন্ত ক্রসে সাগরিকা ঠিক মতো হেড করতে পারেননি। যার ফলে এগিয়ে যেতে পারেনি স্বাগতিকরা। খানিক পর সতীর্থের পাসে গোলমুখে পূজা এগিয়ে গেলে কর্নারের বিনিময়ে দলকে সঙ্গীতা বাংলাদেশকে রক্ষা করেন।

৬৪ মিনিটে শাহজির কোণাকুণি শট ধরেন সঙ্গীতা। চার মিনিট পর ললিতা বৈপালের শট পোস্টের বাইরে চলে যায়।

সাগরিকার বদলি খেলোয়াড় হিসেবে এ সময় মাঠে নামেন থুইনুই মারমা।

নাদিয়া থ্রো ইন করার পর পূজার কাছ থেকে বল নিয়ে করেন ক্রস। ডি বক্সে থাকা আখিলা রাজন হেডে বল নিজেদের জালে জড়িয়ে দিলে লিড পায় বাংলাদেশ। ৭৪ মিনিটে মেলে কাঙ্ক্ষিত গোলের দেখা।

৮৬ মিনিটে ভারত সমতায় ফেরার সম্ভাবনা জাগিয়েছিল। ফ্রি কিক থেকে বল রিসিভ করতে পারেননি পূজা। বল লুফে নেন সঙ্গীতা।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে শিবানি রানির শট দারুণভাবে শুয়ে পা দিয়ে সঙ্গীতা জয়ের কারিগর হয়ে ওঠেন। যোগ করা সময়ের চার মিনিট ভারতকে রুখে দেয়ায় জয়ের আনন্দে মাতে রুমা আক্তাররা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রমজান উপলক্ষে ডিএমপির ট্রাফিক বিভাগের নির্দেশনা

পরবর্তী

প্রথম রোজায় জমজমাট চকবাজার

পরবর্তী
চাকরির জন্য জমজমাট চকবাজারের দৃশ্য, মানুষ লাইন করে বসে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম রোজায় জমজমাট চকবাজার

প্রধান বক্তা বক্তৃতা দিচ্ছেন, পুষ্পস্তবক সহ একটি মঞ্চে. Channel i News - চ্যানেল আই নিউজ

আমি ভারতের জন্য যে কোনো মূল্য দিতে প্রস্তুত: রাহুল গান্ধী

সর্বশেষ

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT