বাংলাদেশ

আন্তঃযোগাযোগ ও জ্বালানী ইস্যুতে এক সঙ্গে কাজ করবে বাংলাদেশ-ভারত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নয়াদিল্লিতে পৌঁছেছেন, স্বাগত জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নয়াদিল্লিতে পৌঁছানোর সময় এক আনুষ্ঠানিক স্বাগত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

নয়া দিল্লী, ভারত: আন্তঃযোগাযোগ ও জ্বালানী ইস্যুতে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছে বাংলাদেশ ও ভারত।

দিল্লী সফরের প্রথম দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শংকর সৌজন্য সাক্ষাত করলে এ প্রত্যাশা জানায় দু’দেশ।

এছাড়াও রোহিঙ্গা প্রত্যাবাসনে ভারতের সঙ্গে আলোচনা হয়েছে। বৈঠক শেষে এসব কথা জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এর আগে চারদিনের সরকারি সফরে সকালে দিল্লী পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্থানীয় সময় দুপুর বারোটার নয়াদিল্লির পালাম বিমানন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ভারতের রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা বিক্রম জারদোশ এবং ভারতে বাংলাদেশের হাই কমিশনার মুহাম্মদ ইমরান।

বিষয়:প্রধানমন্ত্রী ভারতের পররাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…