ক্রিকেট

মাহমুদউল্লাহ নেই, ভারতকে ফিল্ডিংয়ে পাঠাল বাংলাদেশ

বাংলাদেশ ও ভারতের ক্রিকেটাররা মাঠে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ও ভারতের ক্রিকেটাররা মাঠে আলোচনা করছে, ম্যাচের প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করল বাংলাদেশ। গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আগে ফিল্ডিংয়ে নামবে রোহিত শর্মার দল। টাইগার একাদশে নেই অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ।

সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিকাল ৩টায় শুরু মাঠের লড়াই। উইকেটে শিশিরের প্রভাবের সম্ভাবনা কম, তাই শুষ্ক উইকেটে আগে ব্যাটিং করা দল সুবিধা পাবে। সেটি কাজে লাগানোর সুযোগ শান্তদের।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে কেবল দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। হেরেছে দুটিতেই। সবশেষ আসরে সেমিফাইনালে ভারতের কাছে হেরে বিদায় নিয়েছিল টিম টাইগার্স।

পরিসংখ্যানের দিকে তাকালে জয়ের পাল্লাটা ভারতের দিকে ভারি। ৪১ ওয়ানডেতে ভারতের ৩২ জয়ের বিপরীতে বাংলাদেশ জিতেছে ৮টিতে, ফলাফল হয়নি এক ম্যাচে। শান্ত-মিরাজদের ৮ জয়ের ৬টি ঘরের মাটিতে এবং অন্যদুটি নিরপেক্ষ ভেন্যুতে। ভারতের মাটিতে এখনো একদিনের ক্রিকেটে লাল-সবুজের প্রতিনিধিরা কোনো জয় পায়নি।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন।

বিষয়:আরব আমিরাত চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ দুবাই দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পাকিস্তান বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…