ক্রিকেট

ভারতের বিপক্ষে যাদের নিয়ে নামতে পারে বাংলাদেশ

প্রথম টি-টুয়েন্টি

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা অনুশীলনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে অনুশীলন করছে, প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক ম্যাচের জন্য. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে অসহায় আত্মসমর্পণ করেছিল বাংলাদেশ। দুটি টেস্টেই লড়াই জমাতে না পারা নাজমুল হোসেন শান্ত’র দলের সামনে এবার সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ। ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে টাইগাররা নামবে নতুন উদ্যমে। সিরিজের প্রথম ম্যাচের আগে দেখে নেয়া যাক কেমন হতে পারে বাংলাদেশের একাদশ।

গোয়ালিয়রে রোববার সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে লাল-সবুজ দল। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে মাঠের লড়াই।

ভারতের বিপক্ষে বাংলাদেশের টি-টুয়েন্টি একাদশে সুযোগ পেতে পারেন মেহেদী হাসান মিরাজ। ভারতের মাটিতে নিয়মিত আইপিএল খেলা তারকা পেসার মুস্তাফিজুর রহমানের উপরও ভরসা করতে পারেন টাইগারদের প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে।

ভারতের বিপক্ষে বাংলাদেশ সম্ভাব্য একাদশ: লিটন দাস (উইকেটরক্ষক), তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

বিষয়:গোয়ালিয়র টি-টুয়েন্টি সিরিজ বাংলাদেশ ভারত মিরাজ শান্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…