ক্রিকেট

পাওয়ার প্লেতে বিজয়-লিটনের বিদায়

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একত্রিত হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একত্রিত হয়ে আলোচনা করছে, অন্যদিকে ব্যাটসম্যান প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

টসে জিতে আগে ব্যাট করতে নামা বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। দুই ওপেনার এনামুল হক বিজয় এবং অধিনায়ক লিটন দাসের উইকেট হারিয়ে চাপে পড়েছে টাইগাররা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত লাল-সবুজের দলের সংগ্রহ ১০ ওভারে ২ উইকেটে ৪৪ রান। নাজমুল হোসেন শান্ত ১৫ ও সাকিব আল হাসান ৪ রানে ক্রিজে আছেন।

আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে বড় ইনিংস খেলার আভাস দিয়েছিলেন এনামুল হক বিজয়। পেসার মোহাম্মাদ সিরাজের দ্বিতীয় ওভারে পরপর দুই বলে মেরেছিলেন চার। ওই ওভারেই লেগবিফোরের ফাঁদে পড়ে ৯ বলে ১১ রান করে বিজয় সাজঘরে ফেরেন।

দশম ওভারে আবারও আঘাত হানে সিরাজ। ২৩ বলে এক চারে ৭ রান করা লিটন তার বলে বোল্ড হন।

বিষয়:বাংলাদেশ -ভারত সিরিজবাংলাদেশ-ভারত ওয়ানডেবিজয়লিটনলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…