ক্রিকেট

ধাওয়ানকে ফেরালেন মিরাজ

ক্রিকেট মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে খেলোয়াড় ও কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের ক্রিকেটাররা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

শিখর ধাওয়ানকে বোল্ড করে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দিলেন মেহেদী হাসান মিরাজ। নিজের দ্বিতীয় ওভারে উইকেট তুলে নেন এ অফস্পিনার।

২৩ রানের মাথায় ভারত হারিয়েছে প্রথম উইকেট। ১৭ বলে একটি চারে ৭ রান করেন ধাওয়ান। অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে জুটি বেধেছেন বিরাট কোহলি।

শের-ই-বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে বোলিং করা বাংলাদেশের সূচণা করে মোস্তাফিজুর রহমান। প্রথম স্পেলে ২ ওভারে দেন ৬ রান।

মিরাজ ৪ ওভারে দিয়েছেন ১৪ রান। যার মধ্যে মেডেন একটি। তবে খরুচে হাসান মাহমুদ। এ পেসার ৪ ওভারে দিয়েছেন ২৭ রান। এ প্রতিবেদন লেখার সময় সফরকারী ভারতের সংগ্রহ ১০ ওভারে এক উইকেট হারিয়ে ৪৮ রান।

বিষয়:ধাওয়ান বাংলাদেশ -ভারত সিরিজ বাংলাদেশ-ভারত ওয়ানডে মিরাজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…