চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ-ভারত সম্পর্ক প্রতিবেশী কূটনীতির উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫২ অপরাহ্ণ ২২, নভেম্বর ২০২৩
বাংলাদেশ
A A

বাংলাদেশে এবং ভারতের চমৎকার সম্পর্ক প্রতিবেশী কুটনীতির রোল মডেল উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বর্তমান বিশ্বের জীবন এবং মানবতা রক্ষায় যুদ্ধ ও সংঘাতকে না বলা সম্ভব বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে। প্রতিবেশীরা নানা ইস্যুতে বন্ধুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে ফেলতে পারে, যেমনটি আমরা (বাংলাদেশ এবং ভারত) সীমান্ত নিয়ে করেছি।’

বুধবার ২২ নভেম্বর গণভবন থেকে জি-২০ ভার্চুয়াল সামিটে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতে জি-২০ দেশগুলোর সভাপতির আসনে থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানান।

শেখ হাসিনা বলেন, বিগত ১৫ বছরের দীর্ঘ সময়ের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে বাংলাদেশ এখন সক্ষম হয়েছে বিশ্বের ৩৫তম শক্তিশালী অর্থনীতির দেশ হিসেবে দাঁড়াতে। এই সময়ের মধ্যে অতি দারিদ্রের হার ২০০৬ সালের ২৫ দশমিক ১ শতাংশ থেকে ২০২২ সালে ৫ দশমিক ৬ শতাংশে নামিয়ে আনা হয়েছে। মাথাপিছু আয় বেড়েছে অন্তত পাঁচ গুণ।

তিনি বলেন, বিশ্বে আরোপিত স্যাংশন এবং কাউন্টার স্যাংশনের গেঁড়াকলে বিশ্বব্যাপী মানবিক এবং অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। গত দেড় মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনে নারী-পুরুষ নির্বিশেষে এমনকি নিরপরাধ শিশুদেরও গণহত্যা, নৃশংসভাবে হত্যার ঘটনা আমরা প্রত্যক্ষ করছি। এসব নৃশংস ঘটনা বিশ্বে অনেক উদ্বেগ ছড়াচ্ছে এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত করছে।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে জীবন এবং মানবতা রক্ষায় যুদ্ধ ও সংঘাতকে না বলা খুবই সহজ বিষয়। বাংলাদেশে এবং ভারতের চমৎকার সম্পর্ক প্রতিবেশি কুটনীতির রোল মডেল হিসেবে আখ্যায়িত করা হয়। প্রতিবেশীরা নানা ইস্যু বন্ধুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান করে ফেলতে পারে, যেমনটি আমরা আমাদের সীমান্ত নিয়ে করেছি।

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সমর্থনের আহ্বান জানিয়ে তিনি বলেন, গত এক বছরে জি-২০ প্ল্যাটফর্মে আমাদের সাথে যে সম্পর্ক তৈরি হয়েছে তার প্রেক্ষাপটে আমি বিশ্ব নেতৃবৃন্দের কাছে বাংলাদেশে আশ্রিত ১০ লাখেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবাসনে ভুমিকা রাখার জন্য আহ্বান জানাই। জি-২০ সামিটে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি তা বাস্তবে পরিণত করতে কাজ করতে হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জি-২০ ভার্চুয়াল সামিটে প্রধানমন্ত্রীজি-২০ সম্মেলনবাংলাদেশ-ভারত সম্পর্ক প্রতিবেশী কূটনীতির উজ্জ্বল দৃষ্টান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

বিবর্ণ রোনালদো, ৫২ বছর পর বিশ্বকাপে আসা কঙ্গোর সাথে পেরে উঠল না পর্তুগাল

জুন ১৮, ২০২৬

প্রথম ম্যাচে প্রথমার্ধে কঠিন পরীক্ষায় পর্তুগাল

জুন ১৮, ২০২৬

জনস্বাস্থ্য সুরক্ষায় এনজিও বিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

জুন ১৭, ২০২৬

শিক্ষামন্ত্রীর সামনে অভিনব কৌশলে বাজেট বৈষম্যের প্রতিবাদ করল জবি ছাত্রশক্তি

জুন ১৭, ২০২৬

সময় এসেছে মেসিকে সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় মেনে নেয়ার: রোনাল্ডো

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT