চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ ম্যাচের আগে ছক্কা মেরে দেয়াল ভেঙ্গেছেন কোহলি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৪ অপরাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতের সঙ্গে দুই টেস্টের সিরিজে প্রথমটিতে বৃহস্পতিবার চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে নামবে বাংলাদেশ। ম্যাচ ঘিরে চেন্নাইয়ে চলছে টিম ইন্ডিয়ার কঠোর অনুশীলন। রোহিত-পান্টদের সঙ্গে কঠিন পরিশ্রমে স্বাভাবিকই ব্যাট হাতে ঘাম ঝরাচ্ছেন দলের অন্যতম স্তম্ভ বিরাট কোহলিও। অনুশীলনে ছক্কা মারতে গিয়ে তিনি ভেঙ্গেছেন স্টেডিয়ামের দেয়ালই।

চেন্নাই টেস্ট সামনে রেখে স্টেডিয়ামটিতে রোববার দ্বিতীয় দিনের মতো ক্যাম্প করেছে ভারত। নেটে ব্যাট করার সময় কোহলির অনুশীলনের একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির গণমাধ্যমগুলো। দেখা যাচ্ছে, বিরাট একটি ছক্কা হাঁকিয়েছেন। সেটি গিয়ে আঘাত হেনেছে চিপক স্টেডিয়ামের ভারতের ড্রেসিংরুমের ঠিক পাশে। তাতে ভেঙ্গে যায় দেয়ালের একটি অংশ।

ব্যাটিং অনুশীলনের মধ্যে ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছেন কোহলি। ভিডিওতে দেখা গেছে, কোহলিকে গভীরভাবে কিছু একটা বোঝাচ্ছেন সাবেক সতীর্থ গম্ভীর। সেগুলো মনোযোগ সহকারে শুনছেন ৩৫ বর্ষী কোহলি।

Asteroid landed in Chepauk stadium#INDvsBAN #ViratKohli #ViratKohli𓃵 #Virat pic.twitter.com/IVxALXCWbd

— Jr.VK (@simhadri03) September 15, 2024

১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজের প্রথমটি গড়াবে। ২৭ সেপ্টেম্বর কানপুরে দ্বিতীয় ও শেষ টেস্টটি। পরে অক্টোবরের প্রথমদিকে টি-টুয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুদল। তিনটি ভিন্ন ভেন্যুতে গড়াবে ম্যাচগুলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোহলিগৌতম গম্ভীরবাংলাদেশভারতমএ চিদাম্বরাম স্টেডিয়ামলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সরকার বদলেছে, জিতের দাপটে পিছিয়ে গেলেন দেব?

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে আশাবাদী সরকার, এনবিআর পুরোপুরি প্রস্তুত: অর্থমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কার অব্যাহত থাকলে শক্তিশালী হবে বাংলাদেশের অর্থনীতি: এডিবি

জুলাই ৯, ২০২৬

সত্যিই কি শাহরুখের ক্যারিয়ারের সবচেয়ে ব্যয়বহুল ছবি ‘কিং’?

জুলাই ৯, ২০২৬

সিলেটে উবারের যাত্রা শুরু

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT