চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিত-কোহলিকে আউট করে যা বললেন হাসান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৫ অপরাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার হাসান আউটের পর কৃতজ্ঞতা প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চেন্নাই টেস্টে ভারতের বিপক্ষে প্রথমদিনে শুরুর চার উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। তুলে নিয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলির উইকেটও। কিংবদন্তি ব্যাটারদের উইকেট নিতে পারায় উৎফুল্ল টাইগার পেসার।

এমএ চিদাম্বরম স্টেডিয়ামে প্রথমদিন শেষে ৮০ ওভার ব্যাট করে ৬ উইকেটে ৩৩৯ রান তুলেছে ভারত। দ্বিতীয় দিনে অম্বিন ১০২ রানে এবং জাদেজা ৮৬ রানে ব্যাটে নামবেন। দিন শেষে সংবাদ সম্মেলনে এসে রোহিত-কোহলির উইকেট প্রাপ্তি নিয়ে মনের কথা জানান হাসান।

বলেছেন, ‘আমার পরিকল্পনা ছিল খুবই সাধারণ। আমি আমার সামর্থ্য অনুযায়ী বল করছিলাম। এটা হয়ত সবসময় করতে পারব না। এবার হয়ত সফল হয়েছি। শুধু আমার সেরাটা দিয়ে চেষ্টা করেছি। শুধু আমার জোনে বোলিং করে গেছি। উইকেট নিতে পেরে আনন্দ লাগছে। তারা এই সময়ের সেরা ব্যাটার। তাদের উইকেট পেলে অবশ্যই খুশি হওয়া উচিত।’

পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে পাঁচ উইকেট নিয়েছিলেন হাসান মাহমুদ। ভারতের বিপক্ষে প্রথমদিনে চার উইকেট নিয়েছেন। লাল বলের লড়াইয়ে ধারাবাহিকতা বজায় রাখতে চান টাইগার তারকা। বলেছেন, ‘টেস্টে উইকেট পাওয়া আমার জন্যে খুবই আনন্দদায়ক। পাঁচ উইকেট পেয়েছিলাম পাকিস্তানের সাথে। সেই ধারাবাহিকতা ধরে রাখতে চেষ্টা করছি নিজের সেরাটা দিয়ে, যতটুকু দলের জন্য করতে পারি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অশ্বিনচেন্নাই টেস্টজাদেজাটেস্ট চ্যাম্পিয়নশিপ-২০২৫বাংলাদেশ-ভারতরোহিতলিড স্পোর্টসশান্তহাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT