ক্যাচ মিসের মাশুল দিতে হচ্ছে বাংলাদেশকে। চেতেশ্বর পূজারার পর শ্রেয়াস আয়ারের ক্যাচও ছেড়েছেন উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। অবশ্য সহজ সুযোগ ছিল না কোনোটিই।
চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশন শেষে ৪ উইকেটে ১৭৪ রান তুলেছে ভারত। খেলা হয়েছে ৫৬ ওভার। পূজারা ৪২ ও আয়ার ৪১ রানে অপরাজিত থেকে চা-বিরতিতে গেছেন।
দ্বিতীয় সেশনের শুরুতে ইবাদত হোসেনের দ্বিতীয় ডেলিভারিতে পেছনে ক্যাচ দিয়েছিলেন পূজারা। শেষ মুহুর্তে তরিঘড়ি করে ডানদিকে ঝাঁপিয়ে পড়লেও সোহান গ্লাভসেই লাগাতে পারেননি বল। দ্রুতগতিতে বল চলে যায় সীমানার বাইরে।
আয়ার তখন ৩০ রানে ব্যাট করছেন। তাইজুল ইসলামের বলে কাট করতে গিয়ে ক্যাচ দেন। আবারও তালুবন্দী করতে ব্যর্থ হন সোহান। আঙুলে চোটও পেয়েছেন এ কিপার।
প্রথম সেশনে ভারতের তিন উইকেট তুলে নেয় বাংলাদেশ। দলীয় ৪১ রানে শুভমন গিল আউট হলে ভাঙে ওপেনিং জুটি। পরে সাজঘরে ফেরেন আরেক ওপেনার লোকেশ রাহুল ও বিরাট কোহলি।
চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে সফরকারী ভারত ২৬ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ৮৫ রান।
সেশনের শেষ বল অবধি ভারতকে চাপে রাখেন তাইজুল। শুভমনকে (২০) আউট করার পর ফেরান কোহলিকে (১)। রাহুলকে (২২) বোল্ড করেন খালেদ আহমেদ।
৪১ রানে প্রথম উইকেট হারানো দলটির স্কোর হয়ে যায় ৪৮/৩। সেখান থেকে হাল ধরেছেন রিশাব পান্ত ও পূজারা। পান্তকে (৪৬) দারুণ এক ডেলিভারিতে বোল্ড করে ৭৪ রানের জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। ক্যাচ হাতছাড়ার কারণে পঞ্চম উইকেট জুটিও পেরিয়েছে ফিফটি।








