চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কমনওয়েলথ এক্সিকিউটিভ এন্ড অ্যাক্রিডিটেশন কমিটিতে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৯ অপরাহ্ণ ২৬, আগস্ট ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A

বাংলাদেশ সর্বসম্মতিক্রমে ২০২২-২০২৪ মেয়াদের জন্য কমনওয়েলথ বোর্ড অব গভর্নরস-এর কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছে।

শুক্রবার লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটি ষোল সদস্য নিয়ে গঠিত যার মধ্যে আটটি সর্বোচ্চ অবদানকারী সদস্য রাষ্ট্র এবং বাকি আটটি চারটি অঞ্চল থেকে নির্বাচিত হয়।

এশিয়া-ইউরোপ অঞ্চল থেকে বাংলাদেশ নির্বাহী কমিটির (ইসি) সদস্য নির্বাচিত হয়েছে।

Banglabid

কার্যনির্বাহী কমিটি কমনওয়েলথ সচিবালয়ের অর্থ, কর্মী এবং প্রশাসন সম্পর্কিত সমস্ত বিষয় তদারকির দায়িত্ব পালন করে। কমিটি কমনওয়েলথের জন্য নীতিগত সুপারিশও করে।

বাংলাদেশ ২০২২-২৩ মেয়াদের জন্য সর্বসম্মতিক্রমে কমনওয়েলথ অ্যাক্রিডিটেশন কমিটির সদস্য নির্বাচিত হয়েছে।

আট সদস্য নিয়ে গঠিত কমিটি কমনওয়েলথ সচিবালয়ের কার্যনির্বাহী কমিটির একটি উপ-কমিটি হিসাবে কাজ করে।

Reneta

কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, ঘানা, গ্রেনাডা এবং ফিজি। কমিটি কমনওয়েলথের নতুন এবং অনুমোদিত সংস্থার সদস্যপদ যাচাই করে।

কার্য নির্বাহী কমিটি (এক্সকো) এবং অ্যাক্রিডিটেশন কমিটিতে বাংলাদেশের সর্বসম্মত নির্বাচন কমনওয়েলথ অব নেশনস-এ বাংলাদেশের গভীর প্রতিশ্রুতি, অবদান এবং নেতৃত্বের প্রতিফলন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এটি প্রথম আন্তর্জাতিক সংস্থা, যেখানে বাংলাদেশ তার বিচক্ষণ নেতৃত্বের জন্য এই সদস্যপদ লাভ করলো।
উভয় কমিটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার এবং কমনওয়েলথ বোর্ড অব গভর্নরসের সদস্য সাইদা মুনা তাসনিম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কমনওয়েলথ
শেয়ারTweetPin

সর্বশেষ

এফডিসিতে শুরু ‘বরবাদ’ নির্মাতার ‘লাপাত্তা’র শুটিং

আগস্ট ৮, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

আবারও দেশজুড়ে পুলিশের বাড়তি সতর্কতা জারি, নেপথ্যে ৪ শঙ্কা

আগস্ট ৮, ২০২৬

ভাই বন্ধু , ভাই শত্রু

আগস্ট ৮, ২০২৬

আসলেই পাকিস্তানের নিষিদ্ধ টিটিপি নেটওয়ার্কে বাংলাদেশি তরুণরা?

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

‘হাসিনা কার্ড খেলবেন আবার বাংলাদেশের বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীত’

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT