চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রিকেটের তিন ফরম্যাটেই শীর্ষে ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১২ অপরাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
ভারত ক্রিকেট দল মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে জিতে দারুণ এক কীর্তি গড়েছে ভারত। ক্রিকেটের তিন সংস্করণ টেস্ট, ওয়ানডে ও টি-টুয়েন্টির র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকার বিরল ঘটনার জন্ম দিলো রোহিত শর্মার দল।

ছেলেদের ক্রিকেট ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো কোনো দল তিন ফরম্যাটেই এক নম্বর স্থানে থাকার অর্জন করেছে। এর আগে ২০১২ সালের আগস্টে সাউথ আফ্রিকা গড়েছিল এমন নজির।

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে টপকে ভারত ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে। টিম ইন্ডিয়ার রেটিং পয়েন্ট ১১৬। দুইয়ে নেমে যাওয়া পাকিস্তান ১১৫ রেটিং পয়েন্টে রয়েছে।

পাঞ্জাবের মোহালিতে শুক্রবার ভারতের কাছে ৫ উইকেটে হারের পরও ১১১ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই আছে অস্ট্রেলিয়া। যদিও অজিরা হারিয়েছে দুই রেটিং পয়েন্ট।

চতুর্থ স্থানে থাকা সাউথ আফ্রিকার রেটিং পয়েন্ট ১০৬। এক রেটিং পয়েন্ট কম নিয়ে পাঁচে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। গত বৃহস্পতিবার বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় নিউজিল্যান্ড আগের ১০০ ও বাংলাদেশ ৯৪ রেটিং পয়েন্ট নিয়ে যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম স্থানে আছে।

টেস্ট ক্রিকেটে ভারত ও অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট সমান ১১৮। ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থাকায় টিম ইন্ডিয়া এক ও ক্যাঙ্গারুরা দুইয়ে আছে। ৪৬ রেটিং পয়েন্ট নিয়ে নবম স্থানে বাংলাদেশ।

টি-টুয়েন্টিতে শীর্ষে থাকা ভারতের রেটিং পয়েন্ট ২৬৪। তিন রেটিং পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে ইংল্যান্ড। বাংলাদেশ ২২৪ রেটিং পয়েন্ট নিয়ে আছে নবম স্থানে।

ট্যাগ: আইসিসিওয়ানডেটি-টুয়েন্টিটেস্টবাংলাদেশভারতর‌্যাঙ্কিংলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্যারিসে নির্মিত প্রথম স্থায়ী শহীদ মিনার উদ্বোধন হচ্ছে ৮ অক্টোবর

পরবর্তী

নয়নতারার মান ভাঙাতে যা বললেন শাহরুখ!

পরবর্তী
নয়নতারার সঙ্গে শাহরুখের বন্ধুত্বের মুহূর্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নয়নতারার মান ভাঙাতে যা বললেন শাহরুখ!

Not a Fiction short film poster with guns on a red background. Channel i News - চ্যানেল আই নিউজ

হ্যামিলটন চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য

সর্বশেষ

এনার্জি ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৬: ৫ তরুণ উদ্ভাবককে ৫০ হাজার টাকার ফেলোশিপ

আগস্ট ২৭, ২০২৬

সালাম দিয়ে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

আগস্ট ২৭, ২০২৬
নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে চ্যানেল আই অনলাইন প্রতিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

নজরুল বনাম বৃটিশ সরকার: ধুমকেতুর আগুনে রাষ্ট্রদ্রোহের মামলা!

আগস্ট ২৭, ২০২৬

বাংলাদেশ আসক্তি পেশাজীবী সংগঠনের নতুন কমিটি

আগস্ট ২৭, ২০২৬

৬৪ জেলার আইনশৃঙ্খলাসহ সরকারি কার্যক্রম তদারকির দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT