ক্রিকেট

সিক্সেসে প্লেট ফাইনাল: হংকংয়ের কাছেও হারল বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট দল সিক্সেসে প্লেট ফাইনালে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হংকং সিক্সেসে- বাংলাদেশ বনাম হংকং

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

হংকং সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্টে প্লেট সেমিফাইনালে সাউথ আফ্রিকাকে হারিয়ে শিরোপা দৌড়ে হংকংয়ের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। প্লেট ফাইনালে হংকংয়ের কাছে হেরে গেছে আকবর আলীর দল, ১ উইকেটে হেরে ষষ্ঠ স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করল বাংলাদেশ।

রোববার মং কংয়ের মিশন রোড মাঠে প্লেট ফাইনালে টসে হেরে আগে ব্যাটে নামে বাংলাদশ। নির্ধারিত ৬ ওভারে ৫ উইকেটে ১২০ রান সংগ্রহ করে। লক্ষ্যে নেমে শেষ বলে জয়ের বন্দরে নোঙর করে হংকং, ৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৩ রান তোলে।

বাংলাদেশের ব্যাটিংয়ে ওপেনার হাবিবুর রহমান সোহান রানের খাতা খুলতে পারেননি। জিসান আলম করেন ৭ বলে ২৭ রান। অধিনায়ক আকবর আলী খেলেন ১৩ বলে ৫১ রানের ঝড়ো ইনিংস, ছিল একটি চার ও ৭ ছক্কা। আবু হায়দার করেন ৮ বলে ২৮ রান।

হংকংয়ের হয়ে নাসরুল্লা রানা নেন ২ উইকেট। এহসান খান এবং নিজাকাত খান নেন একটি করে উইকেট।

জবাবে দুই ওপেনার বাবর হায়াত এবং আনশি রাথ রানের খাতা খুলতে পারেননি হংকংয়ের। নিজাকাত করেন ১০ বলে ২৮ রান। আইজাজ খান ৪ চার ও ১১ ছক্কায় ২১ বলে ৮৫ রান করে জেতান।

বাংলাদেশের হয়ে আবু হায়দার রনি নেন ৪ উইকেট।

বিষয়:আকবর আলী আবু হায়দার রনি বাংলাদেশ হংকং

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…