চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালদ্বীপের থিনাধুতে বাংলাদেশ হাইকমিশনের ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা

মোহাম্মদ মাহামুদুল মোহাম্মদ মাহামুদুল
১০:৩৪ অপরাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০২৫
প্রবাস সংবাদ
A A
মালদ্বীপের থিনাধুতে বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার সেবা প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা চালু করেছে বাংলাদেশ হাইকমিশন। এর অংশ হিসেবে পাঁচ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল ১১–১৪ সেপ্টেম্বর থিনাধু আইল্যান্ডে সেবা প্রদান করে।

প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ। দলের অন্য সদস্যরা ছিলেন তৃতীয় সচিব মো. জিল্লুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা শিরিন ফারজানা, কল্যাণ সহকারী আল মামুন পাঠান ও কনস্যুলার সহকারী এবাদ উল্লাহ।

রাজধানী মালে থেকে প্রায় ৪৬৫ কিলোমিটার দূরের গাফ ঢাল এটলের অন্তর্ভুক্ত থিনাধু দ্বীপে সরাসরি বিমানবন্দর না থাকায় তারা স্থানীয় বিমানে কাধিদু বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে নৌপথে দ্বীপে যান।

দুই দিনব্যাপী (১২ ও ১৩ সেপ্টেম্বর) ক্যাম্পে প্রায় ২ হাজার বাংলাদেশি প্রবাসী ই-পাসপোর্ট, এমআরপি এনরোলমেন্ট এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য কার্ড গ্রহণ করেন। এতে প্রবাসীদের সময় ও অর্থ দুটোই সাশ্রয় হয় বলে তারা সন্তুষ্টি প্রকাশ করেন।

ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ বৈধ পথে রেমিট্যান্স পাঠানো, কল্যাণ বোর্ডের কার্ড গ্রহণ, স্থানীয় আইন-কানুন মেনে চলা ও স্বাস্থ্যসচেতন থাকার আহ্বান জানান।

তিনি আরও বলেন, “বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের ভূমিকা অপরিসীম। দেশের উন্নয়নের সাথে সাথে প্রবাসীদের সুযোগ-সুবিধাও বৃদ্ধি পাবে।”

Reneta

পাশাপাশি তিনি ভিসা-দালাল চক্র থেকে বিরত থাকা এবং অবৈধ ব্যবসা কিংবা মাদক সংক্রান্ত কার্যকলাপ থেকে দূরে থাকার পরামর্শ দেন।

সফরকালে প্রতিনিধি দলটি থিনাধু সিটি কাউন্সিলের প্রতিনিধিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে প্রবাসীদের সমস্যায় সহযোগিতা এবং আনডকুমেন্টেড বাংলাদেশিদের বৈধকরণে সহায়তার অনুরোধ জানায়। কাউন্সিল এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।

সফর শেষে প্রবাসীদের মাঝে খেলাধুলার সরঞ্জাম বিতরণ করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভ্রাম্যমাণ কনস্যুলার সেবামালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন
শেয়ারTweetPin

সর্বশেষ

নাম বদলে গোপনে থাকা নাইজেরিয়ান যুবক ফেনী সীমান্তে আটক

আগস্ট ৪, ২০২৬

রাজধানীতে থেমে থেমে বৃষ্টি, কমেছে গরমের তীব্রতা

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT