কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে দক্ষিণ এশিয়ার প্রথম টানেল- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় টানেল উদ্বোধন করে প্রথম যাত্রী হিসেবে টানেল অতিক্রম করেন প্রধানমন্ত্রী। এই টানেল উদ্বোধনের মধ্য দিয়ে যোগাযোগ ব্যবস্থায় যেমন নতুন মাইলফলক রচনা হলো তেমনি শিল্প ও পর্যটনের বিকাশেও নতুন মাত্রা যোগ হবে বলে আশা করা হচ্ছে।







